Exodus 35:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বনি-ইসরাইলদেরকে বললেন, দেখ, মাবুদ এহুদা-বংশীয় হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেলের নাম ধরে ডাকলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি ইস্রায়েলীদের বললেন, “দেখো, সদাপ্রভু যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, দেখ, সদাপ্রভু যিহূদা-বংশীয় হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেলের নাম ধরিয়া ডাকিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ইস্র্রায়েল-সন্তানগণকে কহিলেন, দেখ, সদাপ্রভু যিহূদা-বংশীয় হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেলের নাম ধরিয়া ডাকিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি ইস্রায়েলীয়দের বললেন, “সদাপ্রভু যিহূদা-গোষ্ঠীর হূরের নাতি, অর্থাৎ ঊরির ছেলে বৎসলেলকে বেছে নিয়েছেন এবং ঈশ্বরের আত্মায় পূর্ণ করে তিনি তাঁকে জ্ঞান, বিবেচনাশক্তি, অভিজ্ঞতা এবং সব রকম কারিগরী কাজের ক্ষমতা দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা বনি-ইসরাইলদের বললেন, “মাবুদ এহুদা-গোষ্ঠীর হূরের নাতি, অর্থাৎ ঊরির ছেলে বৎসলেলকে বেছে নিয়েছেন এবং আল্লাহ্‌র রূহে পূর্ণ করে তিনি তাঁকে জ্ঞান, বিবেচনাশক্তি, অভিজ্ঞতা এবং সব রকম কারিগরী কাজের ক্ষমতা দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ইসরায়েলীদের বললেন, যিহুদা বংশের হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেলকে প্রভু পরমেশ্বর এই কাজের জন্য মনোনীত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি ইস্রায়েলবাসীদের বলল, “দেখ, প্রভু যিহূদা বংশের হূরের পৌত্র, উরির পুত্র বৎসলেলকে মনোনীত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ইস্রায়েল সন্তানদের বললেন, “দেখ, সদাপ্রভু যিহূদা বংশীয় হূরের নাতি ঊরির ছেলে বৎসলেলের নাম ধরে ডাকলেন;