Exodus 35:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা বনি-ইসরাইলদের সমস্ত দলকে বললেন, মাবুদ এই হুকুম দিয়েছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সমগ্র ইস্রায়েল সমাজকে বললেন, “সদাপ্রভু তোমাদের এরকম করার আদেশ দিয়েছেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা দিয়াছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা দিয়াছেন-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ইস্রায়েলীয়দের বললেন, “সদাপ্রভু আদেশ করেছেন যেন তোমাদের যা আছে তা থেকে তাঁর উদ্দেশে তোমরা ভক্তি-উপহার নিয়ে আস। যারা নিজের ইচ্ছায় দিতে চায় তারা সদাপ্রভুর জন্য এই সব জিনিস আনবে: সোনা, রূপা ও ব্রোঞ্জ;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা বনি-ইসরাইলদের বললেন, “মাবুদ হুকুম দিয়েছেন যেন তোমাদের যা আছে তা থেকে তাঁর উদ্দেশে তোমরা দান নিয়ে আস। যারা নিজের ইচ্ছায় দিতে চায় তারা মাবুদের জন্য এই সব জিনিস আনবে: সোনা, রূপা ও ব্রোঞ্জ;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি সমগ্র ইসরায়েলী সমাজকে বললেন, প্রভু পরমেশ্বর এই নির্দেশ দিয়েছেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি ইস্রায়েলের সমস্ত মণ্ডলীকে বলল, “এইগুলি হল প্রভুর আদেশসমূহ:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বললেন,