Exodus 35:5 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোমাদের কাছ থেকে মাবুদের জন্য উপহার নাও। যার যেমন ইচ্ছা হয়, সেইমত সে মাবুদের জন্য উপহারস্বরূপ এসব দ্রব্য আনবে—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের কাছে যা আছে তা থেকে সদাপ্রভুর জন্য এক উপহার নিয়ো। যে কেউ ইচ্ছুক, সে সদাপ্রভুর উদ্দেশে এক উপহাররূপে এগুলি আনুক: “সোনা, রুপো ও ব্রোঞ্জ;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতে উপহার লও; যে কেহ মনে ইচ্ছুক, সে সদাপ্রভুর উপহারস্বরূপ এই সকল দ্রব্য আনিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতে উপহার লও; যে কেহ মনে ইচ্ছুক, সে সদাপ্রভুর উপহারস্বরূপ এই সকল দ্রব্য আনিবে-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা প্রত্যেকে প্রভুর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে যারা স্বেচ্ছায় অর্ঘ্য নিবেদন করবে তারা অর্ঘ্যস্বরূপ সোনা, রূপো, পিতল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর জন্য বিশেষ উপহার সংগ্রহ কর| প্রত্যেকে মনে মনে ঠিক করে নেবে তোমরা কি দেবে| তারপর তোমরা প্রভুর কাছে উপহারসমূহ আনবে| সোনা, রূপো, পিতল;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই আদেশ দিয়েছেন; তোমরা সদাপ্রভুর জন্য তোমাদের কাছ থেকে উপহার নাও; যার মনে ইচ্ছা হবে, সে সদাপ্রভুর উপহার হিসাবে এই সব দ্রব্য আনবে;