Exodus 36:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদের সমস্ত হুকুম অনুসারে পবিত্র স্থানের সমস্ত কাজ কিভাবে করতে হবে, তা জানতে মাবুদ বৎসলেল ও অহলীয়াব এবং আর যাঁদেরকে বিচক্ষণতা ও বুদ্ধি দিয়েছেন, সেসব দক্ষ লোক কাজ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ঠিক কীভাবে সদাপ্রভুর আদেশানুসারে পবিত্রস্থান নির্মাণ-সংক্রান্ত সব কাজ সম্পন্ন করতে হবে তা জানার জন্য সদাপ্রভু বৎসলেলকে, অহলীয়াবকে ও প্রত্যেক দক্ষ লোককে দক্ষতা ও সামর্থ্য দিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভুর সমস্ত আজ্ঞানুসারে পবিত্র স্থানের কার্য্য সকল কিরূপে করিতে হইবে, তাহা জানিতে সদাপ্রভু বৎসলেল ও অহলীয়াব এবং আর যাঁহাদিগকে বিজ্ঞতা ও বুদ্ধি দিয়াছেন, সেই সকল বিজ্ঞমনা লোক কর্ম্ম করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভুর সমস্ত আজ্ঞা অনুসারে পবিত্র স্থানের কার্য সকল, কিরূপে করিতে হইবে, তাহা জানিতে সদাপ্রভু বৎসলেল ও অহলীয়াব এবং আর যাঁহাদিগকে বিজ্ঞতা ও বুদ্ধি দিয়াছেন, সেই সকল বিজ্ঞমনা লোক কর্ম করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য কি করে এই পবিত্র তাম্বু-ঘরটা তৈরী করতে হবে তা বুঝবার জন্য সদাপ্রভু বৎসলেল, অহলীয়াব এবং অন্যান্য যে সব কারিগরদের জ্ঞান ও বিবেচনাশক্তি দিয়েছেন তাঁরা যেন সদাপ্রভুর আদেশ মতই সেই সব কাজ করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য কি করে এই পবিত্র তাম্বু-ঘরটা তৈরী করতে হবে তা বুঝবার জন্য মাবুদ বৎসলেল, অহলীয়াব এবং অন্যান্য যে সব কারিগরদের জ্ঞান ও বিবেচনাশক্তি দিয়েছেন তাঁরা যেন মাবুদের হুকুম মতই সেই সব কাজ করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎসলেল, অহলিয়াব এবং অন্যান্য কারিগর যাদের প্রভু পরমেশ্বর নৈপুণ্য ও বিচক্ষণতা দান করেছেন, পবিত্র আবাস নির্মাণের জন্য প্রয়োজনীয় সব কাজের অভিজ্ঞতা যাদের আছে, তারা সকলে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কাজ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অতএব বৎসলেল, অহলীয়াব ও অন্যান্য সব দক্ষ কারিগরদের অবশ্যই প্রভুর আদেশ অনুসারে কাজটি করতে হবে| প্রভু এদের জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন যাতে এরা পারদর্শিতার সঙ্গে পবিত্র স্থান তৈরীর কাজ করতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সুতরাং সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে পবিত্র স্থানের সমস্ত কাজ কিভাবে করতে হবে, তা জানতে সদাপ্রভু বৎসলেল ও অহলীয়াব এবং আর যাদেরকে জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন, সেই সব জ্ঞানী লোকেরা কাজ করবেন।”