Exodus 36:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সোনার পঞ্চাশটি ঘুণ্টী তৈরি করে সেই ঘুণ্টিতে পর্দাগুলো পরসপর জোড়া দিলেন; তাতে একটিই শরীয়ত-তাঁবু হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তাঁরা সোনার পঞ্চাশটি আঁকড়া তৈরি করলেন এবং দুই পাটি পর্দা একসাথে বেঁধে রাখার জন্য সেগুলি ব্যবহার করলেন, যেন সমাগম তাঁবুটি অক্ষুণ্ণ থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি স্বর্ণের পঞ্চাশটী ঘুন্টী গড়িয়া সেই ঘুন্টীতে যবনিকা সকল পরস্পর যোড়া দিলেন, তাহাতে একই আবাস হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি স্বর্ণের পঞ্চাশটি ঘুণ্টী গড়িয়া সেই ঘুণ্টিতে যবনিকা সকল পরস্পর যোড়া দিলেন; তাহাতে একই আবাস হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পঞ্চাশটা সোনার আংটা তৈরী করে সেগুলো ফাঁসের মধ্য দিয়ে ঢুকিয়ে সেই বড় টুকরা দু’টা আট্কে দেওয়া হল। তাতে দু’টা বড় টুকরা দিয়ে একটা আবাস-তাম্বু হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর পঞ্চাশটা সোনার আংটা তৈরী করে সেগুলো ফাঁসের মধ্য দিয়ে ঢুকিয়ে সেই বড় টুকরা দু’টা আট্কে দেওয়া হল। তাতে দু’টা বড় টুকরা দিয়ে একটা আবাস-তাম্বু হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পঞ্চাশটি সোনার আঙটা তৈরী করে তারা সেগুলির সাহায্যে ঐ দুই প্রস্থ পর্দা জোড়া দিয়ে পুরো একটি তাঁবু প্রস্তুত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা দুটি পর্দাকে জোড়া দেবার জন্য 50টি সোনার আংটা তৈরী করল| এইভাবে পবিত্র তাঁবুটিকে একসঙ্গে একটি খণ্ডে যুক্ত করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সোনার পঞ্চাশটি হূক তৈরী করে সেই হূকে সমস্ত পর্দা একে অপরের সঙ্গে জোড়া দিলেন; তাতে সমাগম তাঁবুটি এক হল।