Exodus 36:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জোড়ার স্থানের অন্ত্য পর্দার কিনারায় পঞ্চাশটি ঘুণ্টীঘরা করলেন এবং দ্বিতীয় জোড়ার স্থানের অন্ত্য পর্দার কিনারায়ও পঞ্চাশটি ঘুণ্টীঘরা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তাঁরা এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি করলেন এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোড়স্থানের অন্ত্য যবনিকার মুড়াতে পঞ্চাশ ঘুন্টীঘরা করিলেন, এবং দ্বিতীয় যোড়স্থানের অন্ত্য যবনিকার মুড়াতেও পঞ্চাশ ঘুন্টীঘরা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোড়স্থানের অন্ত্য যবনিকার মুড়াতে পঞ্চাশ ঘুণ্টীঘরা করিলেন, এবং দ্বিতীয় যোড়স্থানের অন্ত্য যবনিকার মুড়াতেও পঞ্চাশটি ঘুণ্টীঘরা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম বড় টুকরাটার চওড়ার দিকের এক পাশের কিনারা ধরে পঞ্চাশটা ফাঁস তৈরী করা হল, আর দ্বিতীয় বড় টুকরাতেও ঠিক তা-ই করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম বড় টুকরাটার চওড়ার দিকের এক পাশের কিনারা ধরে পঞ্চাশটা ফাঁস তৈরী করা হল, আর দ্বিতীয় বড় টুকরাতেও ঠিক তা-ই করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম প্রস্থের শেষ পর্দা এবং দ্বিতীয় প্রস্থের শেষ পর্দাটির ধারে পঞ্চাশটি করে ফাঁস তৈরী করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুই ভাগের পর্দার মাঝেই 50টি করে ফাঁস লাগানো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর জোড়ার জায়গায় মাথায় পর্দার বালাতে পঞ্চাশটি হূক লাগালেন এবং দ্বিতীয় জোড়ার জায়গায় মাথায় পর্দার বালাতেও পঞ্চাশটি হূক লাগালেন।