Exodus 36:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পরিশোধিত ভেড়ার চামড়া দিয়ে তাঁবুর একটি ছাদ, আবার তার উপরে শুশুকের চামড়ার একটি ছাদ প্রস্তুত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তাঁরা সেই তাঁবু ঢেকে রাখার জন্য মেষের চামড়া লাল রং করে, তা দিয়ে একটি আচ্ছাদন তৈরি করলেন, এবং সেটির উপর অন্য এক টেকসই চামড়া দিয়ে আরও একটি আচ্ছাদন তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রক্তীকৃত মেষচর্ম্মে তাম্বুর এক ছাদ, আবার তাহার উপরে তহশচর্ম্মের এক ছাদ প্রস্তুত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পরিশোধিত মেষচর্মে তাম্বুর একটি ছাদ, আবার তাহার উপরে তহশচর্মের একটি ছাদ প্রস্তুত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লাল রং করা ভেড়ার চামড়া দিয়ে তার উপরকার ছাউনি তৈরী করা হল আর তার উপরকার ছাউনি দেওয়া হল শুশুকের চামড়া দিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লাল রং করা ভেড়ার চামড়া দিয়ে তার উপরকার ছাউনি তৈরী করা হল আর তার উপরকার ছাউনি দেওয়া হল শুশুকের চামড়া দিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবিরের চূড়া ঢাকার জন্য তারা ভেড়ার পাকানো চামড়ার একটি এবং উৎকৃষ্ট চামড়ার একটি আচ্ছাদন তৈরী করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা পবিত্র তাঁবুর জন্য আরো দুটি আচ্ছাদন তৈরী করল| একটি বানানো হলো লাল রঙ করা ভেড়ার চামড়া দিয়ে আর অন্যটি বানানো হল মসৃণ চামড়া দিয়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি লাল রঙের ভেড়ার চামড়া দিয়ে তাঁবুর একটি ঢাকনা, আবার তার উপরে দামী চামড়ার অন্য একটি ঢাকনা তৈরী করলেন।