Exodus 36:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই বিশটি তক্তার নিচে রূপার চল্লিশটি চুঙ্গি তৈরি করলেন, একটি তক্তার নিচে তার দু’টি পায়ার জন্য দু’টি চুঙ্গি এবং অন্যান্য তক্তার নিচেও তাদের দু’টি করে পায়ার জন্য দু’টা করে চুঙ্গি তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেগুলির তলায় দেওয়ার জন্য—প্রত্যেকটি কাঠামোর জন্য দুটি করে, ও প্রত্যেকটি বেরিয়ে থাকা অংশের তলায় একটি করে মোট চল্লিশটি রুপোর ভিত তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই বিংশতি তক্তার নীচে রৌপ্যের চল্লিশ চুঙ্গি গড়িলেন, এক তক্তার নীচে তাহার দুই পায়ার নিমিত্তে দুই চুঙ্গি, এবং অন্য অন্য তক্তার নীচেও তাহাদের দুই দুই পায়ার নিমিত্তে দুই দুই চুঙ্গি গড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই বিংশতি তক্তার নিচে রৌপ্যের চল্লিশটি চুঙ্গি গড়িলেন, এক তক্তার নিচে তাহার দুই পায়ার নিমিত্তে দুইটি চুঙ্গি, এবং অন্য অন্য তক্তার নীচেও তাহাদের দুই দুই পায়ার নিমিত্তে দুই দুই চুঙ্গি গড়িলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ ফ্রেমগুলোর প্রত্যেকটার পায়ার নীচে বসাবার জন্য চল্লিশটা রূপার পা-দানি তৈরী করা হল- প্রত্যেকটা ফ্রেমের জন্য দু’টা করে, অর্থাৎ প্রত্যেকটা পায়ার জন্য একটা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ ফ্রেমগুলোর প্রত্যেকটার পায়ার নীচে বসাবার জন্য চল্লিশটা রূপার পা-দানি তৈরী করা হল- প্রত্যেকটা ফ্রেমের জন্য দু’টা করে, অর্থাৎ প্রত্যেকটা পায়ার জন্য একটা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি তক্তার নীচে তার পায়া দুটি বসানোর জন্য দুটি করে রূপোর খাপ। কুড়িটি তক্তার জন্য সবশুদ্ধ চল্লিশটির রূপোর খাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঐ কাঠামোর জন্য 40টি রূপোর পায়া তৈরী করল| প্রত্যেকটি কাঠামোতে দুটি করে পায়া ছিল| প্রতিটি তক্তার ধারে একটি করে পায়া|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেই কুড়িটি তক্তার নীচের জন্য রূপার চল্লিশটি ভিত্তি তৈরী করলেন, একটি তক্তার নীচে তার দুই পায়ার জন্য দুটি ভিত্তি এবং অন্য অন্য তক্তার নীচেও তাদের দুটি করে পায়ার জন্য দুটি করে ভিত্তি তৈরী করলেন।