Exodus 36:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পশ্চিম দিকে শরীয়ত-তাঁবুর পিছন দিকের জন্য ছয়খানি তক্তা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শেষ প্রান্তের, অর্থাৎ, সমাগম তাঁবুর পশ্চিম প্রান্তের জন্য তাঁরা ছয়টি কাঠামো তৈরি করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পশ্চিমদিকে আবাসের পশ্চাৎ পার্শ্বের নিমিত্তে ছয় খানি তক্তা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পশ্চিমদিকে আবাসের পশ্চাৎ পার্শ্বের নিমিত্তে ছয় খানি তক্তা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাম্বুর পশ্চিম দিকের জন্য, অর্থাৎ পিছন দিকের জন্য ছয়টা ফ্রেম আর পিছন দিকের দুই কোণার জন্যও আরও দু’টা ফ্রেম তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাম্বুর পশ্চিম দিকের জন্য, অর্থাৎ পিছন দিকের জন্য ছয়টা ফ্রেম আর পিছন দিকের দুই কোণার জন্যও আরও দু’টা ফ্রেম তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবিরের পিছনে পশ্চিম দিকে ছয়টি তক্তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁবুর পিছনে পশ্চিম দিকের জন্য তারা আরো দুটি কাঠামো তৈরী করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পশ্চিমদিকে সমাগম তাঁবুর পিছনের কোনের জন্য ছটি তক্তা তৈরী করলেন।