Exodus 36:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আটখানি তক্তা এবং সেগুলোর রূপার ষোলটি চুঙ্গি হল, একেক তক্তার নিচে দু’টা করে চুঙ্গি হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেখানে আটটি কাঠামো ও প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে—মোট ষোলোটি রুপোর ভিত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আটখানি তক্তা, এবং সে গুলির রৌপ্যের ষোলটী চুঙ্গি হইল, এক এক তক্তার নীচে দুই দুই চুঙ্গি হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আটখানি তক্তা, এবং সেইগুলির রৌপ্যের ষোলটি চুঙ্গি হইল, এক এক তক্তার নিচে দুই দুই চুঙ্গি হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে পিছন দিকে আটটা ফ্রেম এবং প্রত্যেকটা ফ্রেমের নীচে দেবার জন্য দু’টা করে মোট ষোলটা রূপার পা-দানি তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে পিছন দিকে আটটা ফ্রেম এবং প্রত্যেকটা ফ্রেমের নীচে দেবার জন্য দু’টা করে মোট ষোলটা রূপার পা-দানি তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুই কোণের দুটি তক্তা তারা একই ভাবে তৈরী করেছিল। সবশুদ্ধ ছিল আটটি তক্তা এবং এদের দুটি করে পায়ার জন্য মোট ষোলটি রূপোর খাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র তাঁবুর পশ্চিম দিকের জন্য মোট আটটি কাঠামো ছিল| সেখানে 16টি রূপোর পায়াও ছিল যা প্রতিটি কাঠামোতে দুটি করে লাগানো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আটটি তক্তা এবং রূপার ভিত্তি ছিল। সেখানে মোট ষোলটি ভিত্তি ছিল, প্রথম তক্তার নিচে দুটি ভিত্তি, পরের তক্তার নিচে দুটি ভিত্তি, সবগুলি এইভাবেই ছিল।