Exodus 36:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মধ্যবর্তী অর্গলটিকে তক্তাগুলোর মধ্যস্থান দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা এমনভাবে মধ্যবর্তী আগলটি তৈরি করলেন যে সেটি কাঠামোর মাঝখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সম্প্রসারিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মধ্যবর্ত্তী অর্গলটীকে তক্তাগুলির মধ্যস্থান দিয়া এক প্রান্ত অবধি অন্য প্রান্ত পর্য্যন্ত বিস্তার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মধ্যবর্তী অর্গলটিকে তক্তাগুলির মধ্যস্থান দিয়া এক প্রান্ত অবধি অন্য প্রান্ত পর্যন্ত বিস্তার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপর এবং নীচের হুড়কাগুলোর মধ্যেকার লম্বা হুড়কাটা ফ্রেমের মাঝখান দিয়ে এপাশ থেকে ওপাশ পর্যন্ত চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উপর এবং নীচের হুড়কাগুলোর মধ্যেকার লম্বা হুড়কাটা ফ্রেমের মাঝখান দিয়ে এপাশ থেকে ওপাশ পর্যন্ত চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাঝের খিলটি তক্তাগুলির মাঝ বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঝের আগলটিকে রাখা হল কাঠামোর একপ্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মাঝখানের খিলটিকে তক্তাগুলির মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রসারিত করলেন।