Exodus 36:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁবুর দরজার জন্য নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে সূচি-কর্মবিশিষ্ট একটি পর্দা তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁবুর প্রবেশদ্বারের জন্য নীল, বেগুনি, টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি করলেন—যা হল একজন সূচিশিল্পীর হস্তকলা;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্র দ্বারা সূচি-ক্রিয়াবিশিষ্ট এক পর্দ্দা নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্র দ্বারা সূচি-ক্রিয়াবিশিষ্ট একটি পর্দা নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাম্বুর দরজার জন্যও সেলাই করে নক্‌শা তোলার মত করে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে একটা পর্দা তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাম্বুর দরজার জন্যও সেলাই করে নক্‌শা তোলার মত করে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে একটা পর্দা তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবিরের প্রবেশ দ্বারের জন্য তারা নীল, বেগুনী, লাল ও সূক্ষ্ম সাদা সুতো দিয়ে আর একটি পর্দা তৈরী করল। এটিও সূচীশিল্প শোভিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা তাঁবুতে ঢোকার জন্য মিহি শনের কাপড় এবং নীল, বেগুনী ও লাল সুতা ব্যবহার করে দরজার পর্দা তৈরী করল। এর ওপর তারা সুতার কাজও করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁবুর ফটকের জন্য নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোর মাধ্যমে সূচির কাজ করা একটি পর্দা তৈরী করলেন।