Exodus 37:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার জন্য সোনার চারটি কড়া ঢেলে তার চার পায়ার চার কোণে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
টেবিলের জন্য তাঁরা সোনার চারটি আংটা ঢালাই করে দিলেন এবং সেগুলি সেই চার কোনায় বেঁধে দিলেন, যেখানে চারটি পায়াও ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার জন্য স্বর্ণের চারি কড়া ঢালিয়া তাহার চারি পায়ার চারি কোণে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার জন্য স্বর্ণের চারি কড়া ঢালিয়া তাহার চারি পায়ার চারি কোণে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছাঁচে ফেলে চারটা সোনার কড়া তৈরী করে টেবিলের চার কোণায় চারটা পায়ার উপরে লাগিয়ে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছাঁচে ফেলে চারটা সোনার কড়া তৈরী করে টেবিলের চার কোণায় চারটা পায়ার উপরে লাগিয়ে দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সোনার চারটি আঙটা ঢালাই করে টেবিলের চার কোণে চারটি পায়ার সঙ্গে লাগিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে টেবিলের চারকোণায় চারপায়ায় চারটি সোনার আংটা লাগাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার জন্য সোনার চারটি বালা ছাঁচে তৈরী করে তার চারটি পায়ার চারটি কোণে রাখলেন।