Exodus 37:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কড়া বেড়ের কাছে ছিল এবং টেবিল বহন করার জন্য বহন-দণ্ডের ঘর হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
টেবিল বহনের উদ্দেশে ব্যবহৃত খুঁটিগুলি ধরে রাখার জন্য সেই কড়াগুলি চক্রবেড়ের কাছাকাছি রাখা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই কড়া পার্শ্বকাষ্ঠের নিকটে ছিল, এবং মেজ বহনার্থ বহন-দণ্ডের ঘর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই কড়া পার্শ্বকাষ্ঠের নিকটে ছিল, এবং মেজ বহনার্থ বহন-দণ্ডের ঘর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কড়াগুলো টেবিলের কিনারায় ঐ উঁচু বেড়ের কাছাকাছি লাগানো হল যাতে টেবিলটা বয়ে নেবার জন্য কড়ার মধ্য দিয়ে ডাণ্ডা ঢুকানো যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কড়াগুলো টেবিলের কিনারায় ঐ উঁচু বেড়ের কাছাকাছি লাগানো হল যাতে টেবিলটা বয়ে নেবার জন্য কড়ার মধ্য দিয়ে ডাণ্ডা ঢুকানো যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আঙটাগুলি বেড়ের কাছাকাছি লাগানো হল। বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড দুটি ঢোকানোর জন্য এই আঙটাগুলি লাগানো হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে টেবিলটাকে বইবার জন্য আংটাগুলো কাঠামোর খুব কাছে আটকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই বালা কাঠামোর কাছে ছিল এবং টেবিল বয়ে নিয়ে যাওয়ার বহন-দণ্ডের ঘর হল।