Exodus 37:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর টেবিলের জন্য সমস্ত পাত্র তৈরি করলেন, অর্থাৎ তার থালা, চামচ, ঢালবার জন্য সেঁকপাত্র ও সমস্ত ঢাকনা খাঁটি সোনা দিয়ে তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর টেবিলের জন্য খাঁটি সোনা দিয়ে তাঁরা এইসব জিনিসপত্র—থালা ও বাটি ও গামলা ও পেয়-নৈবেদ্য ঢালার জন্য কলশিগুলি তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মেজের উপরিস্থিত পাত্র সকল নির্ম্মাণ করিলেন, অর্থাৎ তাহার থাল, চমস, ঢালিবার জন্য সেকপাত্র ও শ্রুব সকল নির্ম্মল স্বর্ণ দিয়া নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মেজের উপরিস্থিত পাত্র সকল নির্মাণ করিলেন, অর্থাৎ তাহার থাল, চামচ, ঢালিবার জন্য সেকপাত্র ও জগ সকল নির্মল স্বর্ণ দিয়া নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
টেবিলের জিনিসপত্র খাঁটি সোনা দিয়ে তৈরী করা হল। সেগুলো হল বড় ও ছোট থালাগুলো আর ঢালন-উৎসর্গের সব কলসী ও বাটি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টেবিলের জিনিসপত্র খাঁটি সোনা দিয়ে তৈরী করা হল। সেগুলো হল বড় ও ছোট থালা আর ঢালন-কোরবানীর সব কলসী ও পেয়ালা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে বেদীর উপরে যে পাত্রগুলি রাখা হবে সেগুলি তৈরী করলেন। খাঁটি সোনা দিয়ে তিনি থালা, বাটি, কলসী ও পানীয় নৈবেদ্য ঢালবার জন্য গামলা ইত্যাদি তৈরী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সে টেবিলে ব্যবহারের জন্য সোনার প্লেট, চামচ, বাটি ও কলসী বানাল| পেয় নৈবেদ্য ঢালার জন্য বাটি ও কলসী তৈরী করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
টেবিলের উপরে থাকা সমস্ত পাত্র তৈরী করলেন-থালা, চামচ, বাটি ও কলসি উপহার ঢেলে রাখার জন্য। এইসব বিশুদ্ধ সোনা দিয়ে তৈরী করলেন।