Exodus 37:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একটি শাখায় বাদাম ফুলের মত তিনটি গোলাধার, একটি কুঁড়ি ও একটি ফুল এবং অন্য শাখায় বাদাম ফুলের মত তিনটি গোলাধার, একটি কুঁড়ি ও একটি ফুল, প্রদীপ-আসন থেকে বের হওয়া ছয়টি শাখায় এরকম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কুঁড়ি ও মুকুল সমেত কাগজি বাদামফুলের মতো দেখতে তিনটি পেয়ালা ছিল একটি শাখায়, ও অন্য তিনটি ছিল পরবর্তী শাখায় এবং দীপাধার থেকে বের হয়ে থাকা ছয়টি শাখাই একইরকম দেখতে হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক শাখায় বাদাম পুষ্পের ন্যায় তিন গোলাধার, এক কলিকা ও এক পুষ্প, এবং অন্য শাখায় বাদাম পুষ্পের ন্যায় তিন গোলাধার, এক কলিকা ও এক পুষ্প, দীপবৃক্ষ হইতে নির্গত ছয় শাখায় এইরূপ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক শাখায় বাদাম পুষ্পের ন্যায় তিন গোলাধার, এক কলিকা ও এক পুষ্প, এবং অন্য শাখায় বাদাম পুষ্পের ন্যায় তিন গোলাধার, এক কলিকা ও এক পুষ্প, দীপবৃক্ষ হইতে নির্গত ছয় শাখায় এইরূপ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম ডালের মাঝে মাঝে ফুল ও কুঁড়ি সুদ্ধ বাদাম ফুলের মত দেখতে তিনটা বাটি তৈরী করা হল। তার পরের ডালেও তা-ই করা হল। বাতিদান থেকে বের হয়ে আসা ছয়টা ডাল একই রকম হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম ডালের মাঝে মাঝে ফুল ও কুঁড়িসুদ্ধ বাদাম ফুলের মত দেখতে তিনটা পেয়ালা তৈরী করা হল। তার পরের ডালেও তা-ই করা হল। বাতিদান থেকে বের হয়ে আসা ছয়টা ডাল একই রকম হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাণ্ড থেকে নির্গত ছয়টি শাখার প্রত্যেকটিতে কুঁড়ি ও ফুল সমেত বাদাম ফুলের মত তিনটি পাত্র ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিটি ডালে থাকল তিনটি করে ফুল| সেগুলি কাঠ বাদামের ফুলের মতো তাতে কুঁড়ি ও পাতা রাখা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম শাখায় বাদাম ফুলের একটি কুঁড়ি ও একটি ফুলের মত তিনটি পেয়ালা এবং অন্য শাখায় বাদাম ফুলের একটি কুঁড়ি ও একটি ফুলের মত তিনটি পেয়ালা। বাতিদানী থেকে এই ভাবে ছয়টি শাখা বেরিয়ে এল।