Exodus 37:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রদীপ-আসনের যে ছয়টি শাখা বের হল, সেগুলোর এক শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড একটি কুঁড়ি, অন্য শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড একটি কুঁড়ি ও অপর শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড একটি কুঁড়ি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি কুঁড়ি ছিল দীপাধার থেকে বের হয়ে থাকা মোট ছয়টি শাখার মধ্যে প্রথম জোড়া শাখার তলায়, দ্বিতীয় কুড়িটি ছিল দ্বিতীয় জোড়ার তলায় এবং তৃতীয় কুড়িটি ছিল তৃতীয় জোড়ার তলায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দীপবৃক্ষের যে ছয়টী শাখা নির্গত হইল, সেগুলির এক শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা, অন্য শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা, ও অপর শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দীপবৃক্ষের যে ছয়টি শাখা নির্গত হইল, সেইগুলির এক শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড এক কলিকা, অন্য শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড এক কলিকা, ও অপর শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড এক কলিকা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাতিদান থেকে বের হয়ে আসা মোট ছয়টা ডালের মধ্যে প্রথম দু’টি যেখানে মিশেছে তার নীচে রইল একটা কুঁড়ি, দ্বিতীয় দু’টির নীচে আর একটা কুঁড়ি এবং তৃতীয় দু’টির নীচে আর একটা কুঁড়ি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাতিদান থেকে বের হয়ে আসা মোট ছয়টা ডালের মধ্যে প্রথম দু’টি যেখানে মিশেছে তার নীচে রইল একটা কুঁড়ি, দ্বিতীয় দু’টির নীচে আর একটা কুঁড়ি এবং তৃতীয় দু’টির নীচে আর একটা কুঁড়ি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীপাধার থেকে নির্গত ছয়টি শাখার প্র্যতেক জোড়া শাখার নীচে একটি করে কুঁড়ি ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাতে একেক দিকে তিনটি করে মোট ছয়টি ডালও রাখা হল| প্রতি জোড়া ডালগুলির নীচে যেগুলি বিস্তৃত পাদানীর সঙ্গে যুক্ত ছিল, সেখানে কুঁড়ি ও পাপড়িসহ একটি ফুল ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাতিদানীর যে ছয়টি শাখা বেরিয়ে এল, সেগুলির প্রথম শাখা দুটির নীচে একটি অবিচ্ছিন্ন কুঁড়ি, অন্য শাখা দুটির নীচে একটি অবিচ্ছিন্ন কুঁড়ি ও অপর শাখা দুটির নীচে একটি কুঁড়ি ছিল।