Exodus 37:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কুঁড়ি ও শাখা তার সাথে সংযুক্ত ছিল এবং সমস্তই পিটানো খাঁটি সোনার একই বস্তু ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবকটি কুঁড়ি ও শাখা সেই দীপাধারের সঙ্গে অখণ্ড ছিল, যা খাঁটি সোনা পিটিয়ে পিটিয়ে তৈরি করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কলিকা ও শাখা তৎসহিত অখণ্ড ছিল, এবং সমস্তই পিটান নির্ম্মল সুবর্ণের একই বস্তু ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কলিকা ও শাখা তৎসহিত অখণ্ড ছিল, এবং সমস্তই পিটান নির্মল সুবর্ণের একই বস্তু ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কুঁড়ি এবং ডাল সবই বাতিদান থেকে বের হয়ে আসল এবং সমস্তটা মিলে একটা জিনিসই হল। সবটাই খাঁটি সোনা পিটিয়ে তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কুঁড়ি এবং ডাল সবই বাতিদান থেকে বের হয়ে আসল এবং সমস্তটা মিলে একটা জিনিসই হল। সবটাই খাঁটি সোনা পিটিয়ে তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাখা ও কুঁড়িগুলি কাণ্ডের সঙ্গে অখণ্ডভাবে যুক্ত ছিল এবং সব কিছুই পেটাই করা খাঁটি সোনা দিয়ে তৈরী করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরো বাতিদানটি খাঁটি সোনায় ফুলপাতাসহ একসাথে জোড়া দিয়ে তৈরী করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কুঁড়ি ও শাখা তার সঙ্গে অবিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং সমস্তই পেটাই করা বিশুদ্ধ সোনার তৈরী ছিল।