Exodus 37:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তার সাতটি প্রদীপ এবং তার চিমটা ও শীষদানী খাঁটি সোনা দিয়ে তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খাঁটি সোনা দিয়ে তাঁরা সেটির সাতটি প্রদীপ, সেইসাথে সেটির পলতে ছাঁটার যন্ত্র ও বারকোশগুলিও তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাহার সাতটী প্রদীপ এবং তাহার চিমটা ও শীষধানী নির্ম্মল স্বর্ণ দিয়া নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাহার সাতটি প্রদীপ এবং তাহার চিমটা ও শীষধানী নির্মল স্বর্ণ দিয়া নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাঁটি সোনা দিয়ে সাতটা প্রদীপ, সল্‌তে পরিষ্কার করবার চিম্‌টা ও সল্‌তের পোড়া অংশ রাখবার জন্য কয়েকটা পাত্র তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাঁটি সোনা দিয়ে সাতটা বাতি, সল্‌তে পরিষ্কার করবার চিম্‌টা ও সল্‌তের পোড়া অংশ রাখবার জন্য কয়েকটা পাত্র তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি দীপাধারের জন্য খাঁটি সোনা দিয়ে সাতটি প্রদীপ, চিমটা ও অঙ্গারপাত্র তৈরী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বাতিদানের জন্য সাতটি প্রদীপ তৈরী করা হল| তারপর সে খাঁটি সোনা দিয়ে সলতের চিমটা ও শীষদানী পাত্র তৈরী করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বাতিদানী তৈরী করলেন এবং তার সাতটি প্রদীপ এবং তার চিমটা ও ট্রে খাঁটি সোনা দিয়ে তৈরী করলেন।