Exodus 37:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি শিটীম কাঠ দিয়ে ধূপগাহ্ তৈরি করলেন; তা এক হাত লম্বা, এক হাত চওড়া ও দুই হাত উঁচু চারকোনা বিশিষ্ট; তার সমস্ত শিং তার সঙ্গে অখণ্ড ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধূপ জ্বালানোর জন্য তাঁরা বাবলা কাঠ দিয়ে একটি বেদি তৈরি করলেন। এটি ছিল বর্গাকার, 45 সেন্টিমিটার করে লম্বা ও চওড়া এবং 90 সেন্টিমিটার উঁচু —এর শিংগুলি এর সাথে একই টুকরো দিয়ে গড়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা ধূপবেদি নির্ম্মাণ করিলেন; তাহা এক হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ ও দুই হস্ত উচ্চ চতুষ্কোণ; তাহার শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা ধূপবেদি নির্মাণ করিলেন; তাহা এক হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ ও দুই হস্ত উচ্চ চতুষ্কোণ; তাহার শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৎসলেল বাব্লা কাঠ দিয়ে চৌকো একটা ধূপ-বেদী তৈরী করলেন। এক হাত লম্বা, এক হাত চওড়া ও দুই হাত উঁচু করে বেদীটা তৈরী করা হল। শিং সুদ্ধ গোটা বেদীটা মাত্র একটা জিনিসই হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৎসলেল বাব্লা কাঠ দিয়ে চারকোনা বিশিষ্ট একটা ধূপগাহ্ তৈরী করলেন। এক হাত লম্বা, এক হাত চওড়া ও দুই হাত উঁচু করে ধূপগাহ্টা তৈরী করা হল। শিংসুদ্ধ গোটা ধূপগাহ্টা মাত্র একটা জিনিসই হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তিনি শিটিম কাঠের ধূপবেদী নির্মাণ করলেন। এই বেদীটি ছিল চৌকো, এক হাত লম্বা, এক হাত চওড়া এবং দুই হাত উঁচু। এর শৃঙ্গগুলি অখণ্ডভাবে একই সঙ্গে নির্মিত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ধূপ-ধূনা পোড়াবার জন্য সে বাবলা কাঠ দিয়ে একটি ধূপদানী তৈরী করল| এটা ছিল 1 হাত লম্বা, 1 হাত চওড়া এবং 2 হাত উচ্চতা বিশিষ্ট একটি চৌকোনা জিনিস| ধূপদানের চারকোণের প্রতিটিতে একটি করে শৃঙ্গ ছিল| এই শৃঙ্গগুলি ও ধূপবেদী একটি অখণ্ড টুকরো ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি শিটীম কাঠ দিয়ে ধূপবেদি তৈরী করলেন; সেটা দৈর্ঘ্যে এক হাত, প্রস্থে এক হাত ও চারকোনের উচ্চতা দুই হাত; তার শিংগুলি তার সঙ্গে অবিচ্ছিন্ন অবস্থায় ছিল।