Exodus 37:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই কোরবানগাহ্, তার উপরের অংশ, তার চারপাশ ও তার সমস্ত শিং খাঁটি সোনা দিয়ে মুড়ে এবং তার চারদিকে সোনার কিনারা গড়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা সেই বেদির চূড়া ও সবদিক এবং শিংগুলি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন, এবং এর চারপাশে সোনার এক ছাঁচ তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই বেদি, তাহার পৃষ্ঠ, তাহার চারি পার্শ্ব ও তাহার শৃঙ্গ সকল নির্ম্মল স্বর্ণে মুড়িলেন, এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই বেদি, তাহার পৃষ্ঠ, তাহার চারি পার্শ্ব ও তাহার শৃঙ্গ সকল নির্মল স্বর্ণে মুড়িলেন, এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীর উপরটা, তার চারপাশ এবং শিংগুলো খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হল। বেদীটার চার কিনারা ধরে রইল সোনার নক্শা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধূপগাহের উপরটা, তার চারপাশ এবং শিংগুলো খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হল। ধূপগাহ্টার চার কিনারা ধরে রইল সোনার নক্শা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীর উপরিভাগ, চারিধার ও শৃঙ্গগুলি তিনি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন এবং চারপাশে সোনার বেড় তৈরী করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে ধূপদানের ওপর চারপাশ এবং শৃঙ্গগুলি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিল| তারপর ধূপদানের চারপাশ সোনার জরি দিয়ে মুড়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ধূপবেদি, তার ওপরের ভাগ, তার চারপাশ ও তার শিংগুলি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন এবং তার চারদিকে সোনার পাত লাগালেন।