Exodus 37:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা বইবার জন্য বহন-দণ্ডের ঘর করে দিতে তার কিনারার নিচে দুই পাশের দুই কোণের কাছে সোনার দুটো করে কড়া গড়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা বেদিটি বহন করার কাজে ব্যবহৃত খুঁটিগুলি ধরে রাখার জন্য সেই ছাঁচের তলায়—সামনাসামনি দুই দিকের জন্য দুটি দুটি করে—সোনার দুটি আংটা তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা বহিবার জন্য বহন-দণ্ডের ঘর করিয়া দিতে তাহার নিকালের নীচে দুই পার্শ্বের দুই কোণের নিকটে স্বর্ণের দুই দুই কড়া গড়িয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা বহিবার জন্য বহন-দণ্ডের ঘর করিয়া দিতে তাহার নিকালের নিচে দুই পার্শ্বের দুই কোণের নিকটে স্বর্ণের দুই দুই কড়া গড়িয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীর দু’পাশে নক্শার নীচে দু’টা করে সোনার কড়া লাগানো হল যাতে তার ভিতর দিয়ে ডাণ্ডা ঢুকিয়ে সেটা বয়ে নেওয়া যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধূপগাহের দু’পাশে নক্শার নীচে দু’টা করে সোনার কড়া লাগানো হল যাতে তার ভিতর দিয়ে ডাণ্ডা ঢুকিয়ে সেটা বয়ে নেওয়া যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড ঢোকানোর জন্য তিনি বেড়ের নীচে দুই পাশে দুই কোণে দুটি করে সোনার আঙটা লাগিয়ে দিলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জরির নীচে দুধারে আংটা লাগানো হল| এই আংটা লাগানো হল বয়ে নিয়ে যাওয়ার খুঁটি ধরে রাখার জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি পাতের নিচের দুই বিপরীত পাশে তার সঙ্গে যুক্ত দুটি সোনার বালা তৈরী করলেন। বালাগুলি ছিল বেদিটি বয়ে নিয়ে যাবার জন্য বহন দণ্ডের ধারক।