Exodus 37:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সুগন্ধি-প্রস্তুতকারীর প্রক্রিয়া অনুসারে অভিষেকের জন্য পবিত্র তেল ও সুগন্ধি দ্রব্যের খাঁটি ধূপ প্রস্তুত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তাঁরা পবিত্র অভিষেক-তেল ও খাঁটি সুগন্ধি ধূপ তৈরি করলেন—যা হল সুগন্ধি দ্রব্যাদি প্রস্তুতকারকের হস্তকলা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি গন্ধবণিকের প্রক্রিয়ানুসারে অভিষেকার্থ পবিত্র তৈল ও সুগন্ধি দ্রব্যের নির্ম্মল ধূপ প্রস্তুত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি গন্ধবণিকের প্রক্রিয়ানুসারে অভিষেকার্থ পবিত্র তৈল ও সুগন্ধি দ্রব্যের নির্মল ধূপ প্রস্তুত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া সুগন্ধি জিনিস তৈরী করবার মত করে খাঁটি সুগন্ধি ধূপ এবং পবিত্র অভিষেক- তেলও তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া খোশবু জিনিস তৈরী করবার মত করে খাঁটি খোশবু ধূপ এবং পবিত্র অভিষেক-তেলও তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী অভিষেকের পবিত্র তেল ও সুগন্ধি ধূপ প্রস্তুত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে একজন সুগন্ধি প্রস্তুতকারক যেমন করে সুগন্ধ তৈরী করে সেইভাবে পবিত্র অভিষেকের তেল এবং খাঁটি ও সুগন্ধি ধূপ-ধূনা তৈরী করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সুগন্ধ জিনিসের ব্যবসায়ীর প্রক্রিয়া অনুযায়ী অভিষেকের পবিত্র তেল ও সুগন্ধি জিনিসের খাঁটি ধূপ তৈরী করলেন।