Exodus 37:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পিটানো সোনা দিয়ে দু’টি কারুবী নির্মাণ করে গুনাহ্‌ আবরণের দুই প্রান্তে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি সেই আচ্ছাদনের দুই কিনারায় পিটানো সোনা দিয়ে দুটি করূব তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পিটান স্বর্ণ দ্বারা দুই করূব নির্ম্মাণ করিয়া পাপাবরণের দুই মুড়াতে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পিটান স্বর্ণ দ্বারা দুই করূব নির্মাণ করিয়া পাপাবরণের দুই মুড়াতে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঢাকনাটার কিনারার সোনা পিটিয়ে দু’টি করূব তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঢাকনাটার কিনারার সোনা পিটিয়ে দু’টি কারুবী তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পেটাই করা সোনা দিয়ে ঢাকনাটি দুই প্রান্তে দুটি করূব মূর্তি সমেত তৈরী করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে পেটানো সোনা দিয়ে দুটি করূব দূত তৈরী করল এবং সেগুলো আচ্ছাদনের দুধারে রেখে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি পেটাই করা সোনা দিয়ে দুটি করূব তৈরী করে পাপাবরণের শেষ দুই প্রান্তে রাখলেন।