Exodus 37:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সেই দু’টি কারুবী উপরের দিকে পাখা বিস্তার করে ঐ পাখা দ্বারা গুনাহ্ আবরণ আচ্ছাদন করলো এবং তাদের মুখ পরসপরের দিকে রইলো; কারুবীদের দৃষ্টি গুনাহ্ আবরণের দিকে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করূবেরা তাদের ডানাগুলি উপরের দিকে ছড়িয়ে দিয়েছিল, ও সেগুলি দিয়ে আবরণটি আড়াল করে রেখেছিল। করূবেরা পরস্পরের দিকে মুখ করে সেই আবরণের দিকে তাকিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সেই দুই করূব ঊর্দ্ধে পক্ষ বিস্তার করিয়া ঐ পক্ষ দ্বারা পাপাবরণ আচ্ছাদন করিল, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে রহিল, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সেই দুই করূব ঊর্ধ্বে পক্ষ বিস্তার করিয়া ঐ পক্ষ দ্বারা পাপাবরণ আচ্ছাদন করিল, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে রহিল; করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের ডানাগুলো উপর দিকে মেলে দেওয়া হল এবং সেই ডানার ছায়ার নীচে রইল সিন্দুকের ঢাকনাটা। করূবেরা সামনাসামনি দাঁড়িয়ে রইল এবং তাদের চোখ রইল ঢাকনাটার দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের ডানাগুলো উপর দিকে মেলে দেওয়া হল এবং সেই ডানার ছায়ার নীচে রইল সিন্দুকের ঢাকনাটা। কারুবীরা সামনাসামনি দাঁড়িয়ে রইল এবং তাদের চোখ রইল ঢাকনাটার দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
করূব মূর্তি দুটি উপরের দিকে পাখা বিস্তার করে ঢাকনাটি আড়াল করে রেখেছিল। মূর্তি দুটি মুখোমুখিভাবে স্থাপিত ছিল এবং তাদের দৃষ্টি ঢাকনার উপরে নিবন্ধ ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দূতরা ডানা আকাশে ছড়িয়ে পবিত্র সিন্দুকটিকে ঢেকে দিল| দূতরা পরস্পর মুখোমুখি হয়ে পাপমোচন স্থানের দিকে তাকিয়ে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুই করূব উপরের দিকে ডানা মেলে থাকল এবং তাদের দিয়ে পাপাবরণ ঢেকে রাখল। তাদের মুখ একে অপরের দিকে থাকল; করূবগুলি পাপাবরণের দিকে চেয়ে থাকলো।