Exodus 38:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার বিশটি স্তম্ভ ও বিশটি চুঙ্গি ব্রোঞ্জের এবং সেই স্তম্ভের আঁকড়া ও শলাকাগুলো রূপার ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং কুড়িটি খুঁটি ও ব্রোঞ্জের কুড়িটি ভিত ছিল, ও খুঁটিগুলির উপরে রুপোর আঁকড়া ও বেড়ীও ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার বিংশতি স্তম্ভ ও বিংশতি চুঙ্গি পিত্তলের এবং সেই স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যের ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার বিংশতি স্তম্ভ ও বিংশতি চুঙ্গি পিত্তলের এবং সেই স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যের ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পর্দাগুলো খাটাবার জন্য বিশটা খুঁটি তৈরী করা হল। খুঁটি বসাবার জন্য ব্রোঞ্জের বিশটা পা-দানি আর খুঁটির সংগে লাগাবার জন্য রূপার হুক আর বাঁধন-পাত তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পর্দাগুলো খাটাবার জন্য বিশটা খুঁটি তৈরী করা হল। খুঁটি বসাবার জন্য ব্রোঞ্জের বিশটা পা-দানি আর খুঁটির সংগে লাগাবার জন্য রূপার হুক আর বাঁধন-পাত তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর জন্য তিনি কুড়িটি খুঁটি এবং কুড়িটি পিতলের খাপ তৈরী করলেন। খুঁটির আঙটা ও বালাগুলি সবই ছিল রূপোর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কুড়িটি খুঁটির সাহায্যে এই পর্দাগুলিতে অবলম্বন দেওয়া ছিল| খুঁটিগুলো ছিল 20টি পিতলের ভিত্তির উপর| খুঁটির আংটা ও পর্দার বন্ধনী ছিল রূপোর তৈরী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কুড়িটি স্তম্ভ ও কুড়িটি তলদেশের অংশ ব্রোঞ্জের ছিল। সেই স্তম্ভের হূক ও দন্ডগুলি ছিল রূপার।