Exodus 38:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পশ্চিম পাশের পর্দা পঞ্চাশ হাত ও তার দশটি স্তম্ভ ও দশটি চুঙ্গি এবং স্তম্ভের আঁকড়া ও সমস্ত শলাকা রূপার ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশ্চিম দিকটি ছিল 23 মিটার চওড়া এবং সেখানে পর্দা, এবং দশটি খুঁটি ও দশটি ভিত, এবং খুঁটিগুলির উপরে রুপোর আঁকড়া ও বেড়ীও ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পশ্চিম পার্শ্বের যবনিকা পঞ্চাশ হস্ত, ও তাহার দশ স্তম্ভ ও দশ চুঙ্গি, এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যের ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পশ্চিম পার্শ্বের যবনিকা পঞ্চাশ হস্ত, ও তাহার দশ স্তম্ভ ও দশ চুঙ্গি এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যের ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উঠানের পশ্চিম দিকের পঞ্চাশ হাত জায়গার জন্য কতগুলো পর্দা, দশটি খুঁটি, দশটা পা-দানি এবং খুঁটির সংগের রূপার হুক আর বাঁধন-পাত তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উঠানের পশ্চিম দিকের পঞ্চাশ হাত জায়গার জন্য কতগুলো পর্দা, দশটি খুঁটি, দশটা পা-দানি এবং খুঁটির সংগের রূপার হুক আর বাঁধন-পাত তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পশ্চিম দিকের পর্দাটি ছিল পঞ্চাশ হাত লম্বা এবং সেটির জন্য ছিল দশটি খুঁটি ও দশটি খাপ। খুঁটির আঙটা ও বালাগুলি ছিল রূপোর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পশ্চিমদিকের প্রাঙ্গণে থাকল 50 হাত লম্বা পর্দার দেওয়াল| আর থাকল 10টি খুঁটি ও 10টি ভিত্তি| খুঁটির আংটা ও পর্দার বন্ধনী তৈরী করা হল রূপো দিয়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পশ্চিম দিকের পর্দা পঞ্চাশ হাত ও তার দশটি স্তম্ভ ও দশটি ভিত্তি এবং স্তম্ভের হূক ও দন্ডগুলি রূপার ছিল।