Exodus 38:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রাঙ্গণের দরজার পর্দা নীল বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার সূচিকর্মে তৈরি এবং তার লম্বা বিশ হাত, আর প্রাঙ্গণের পর্দার মতই উচ্চতা চওড়া অনুসারে পাঁচ হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাঙ্গণের প্রবেশদ্বারের পর্দাটি নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে তৈরি করা হল—যা এক সূচিশিল্পীর হস্তকলা হল। সেটি 9 মিটার লম্বা এবং, প্রাঙ্গণের পর্দাগুলির মতো, 2.3 মিটার উঁচু হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রাঙ্গণের দ্বারের পর্দ্দা নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের সূচিকর্ম্মে-প্রস্তুত, এবং তাহার দীর্ঘতা বিংশতি হস্ত, আর প্রাঙ্গণের যবনিকার ন্যায় উচ্চতা প্রস্থপরিমাণে পঞ্চ হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রাঙ্গণের দ্বারের পর্দা নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের সূচিকর্মে প্রস্তুত, এবং তাহার দৈর্ঘ্য বিংশতি হস্ত, আর প্রাঙ্গণের যবনিকার ন্যায় উচ্চতা প্রস্থপরিমাণে পাঁচ হস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উঠানের দরজার জন্যও একটা পর্দা তৈরী করা হল। এটা নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা ও পাকানো মসীনা সুতার একটা নক্শা করা জিনিস। এই পর্দা বিশ হাত লম্বা এবং উঠানের অন্যান্য পর্দার মত পাঁচ হাত উঁচু করে তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উঠানের দরজার জন্যও একটা পর্দা তৈরী করা হল। এটা নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা ও পাকানো মসীনা সুতার একটা নক্শা করা জিনিস। এই পর্দা বিশ হাত লম্বা এবং উঠানের অন্যান্য পর্দার মত পাঁচ হাত উঁচু করে তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাঙ্গণের প্রবেশ পথের পর্দাটি ছিল নীল, বেগুনী, লাল ও সাদা রেশমী সুতোয় তৈরী এবং তার উপর সূচী শিল্পের কাজ। এটি ছিল কুড়ি হাত লম্বা এবং প্রাঙ্গণের অন্যান্য পর্দাগুলির মত এটিরও উচ্চতা ছিল পাঁচ হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাঙ্গণের প্রবেশ দরজার পর্দা তৈরী করা হল মিহি শনের কাপড় দিয়ে| এবং নীল, বেগুনী ও লাল সুতো দিয়ে| পর্দার ওপর সুতোর কারুকার্যও করা হল| পর্দাটি ছিল 20 হাত লম্বা এবং 5 হাত উঁচু| এগুলো প্রাঙ্গণের চারিদিকের পর্দার সমান উঁচু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উঠানের ফটকের পর্দা ছিল কুড়ি হাত। পর্দাটি নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোয় সূচির কাজে তৈরী এবং তার দৈর্ঘ্য কুড়ি হাত, আর উঠানের পর্দার মত উচ্চতা ছিল পাঁচ হাত।