Exodus 38:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার চার কোণের উপরে শিং তৈরি করলেন; সেসব শিং তার সঙ্গে অখণ্ড ছিল; তিনি তা ব্রোঞ্জ দিয়ে মুড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চারটি কোণের প্রত্যেকটিতে তাঁরা একটি করে শিং তৈরি করলেন, যেন শিংগুলি বেদির সাথে অখণ্ড হয়, এবং বেদিটি তাঁরা ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার চারি কোণের উপরে শৃঙ্গ নির্ম্মাণ করিলেন; সেই শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ছিল; তিনি তাহা পিত্তলে মুড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার চারি কোণের উপরে শৃঙ্গ নির্মাণ করিলেন; সেই শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ছিল; তিনি তাহা পিত্তলে মুড়িলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীটা তৈরী করবার সময় তার চার কোণার কাঠ এমনভাবে চেঁছে ফেলা হল যার ফলে চারটা শিং তৈরী হল। তাতে শিং সুদ্ধ বেদীটা একটা গোটা জিনিসই হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্টা তৈরী করবার সময় তার চার কোণার কাঠ এমনভাবে চেঁছে ফেলা হল যার ফলে চারটা শিং তৈরী হল। তাতে শিংসুদ্ধ কোরবানগাহ্টা একটা গোটা জিনিসই হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর চার কোণের শৃঙ্গগুলি একই সঙ্গে অখণ্ডভাবে নির্মিত হল এবং তিনি বেদীটি পিতল দিয়ে মুড়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে বেদীর প্রত্যেকটি কোণের জন্য একটি করে শৃঙ্গ বানালো এবং তাদের কোণায় জুড়ে দিল যাতে তা অখণ্ড হয় এবং বেদীটি পিতল দিয়ে ঢেকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তার চার কোণের উপরে কতকগুলি শিং তৈরী করলেন; সেই শিংগুলি বেদির সঙ্গে অবিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং তিনি সেগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন।