Exodus 38:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শরীয়ত-তাঁবুর, সাক্ষ্যের শরীয়ত-তাঁবুর, জিনিসপত্রের বিবরণ এই— মূসার হুকুম অনুসারে সেসব গণনা করা হল; লেবীয়দের কাজ বলে তা ইমাম হারুনের পুত্র ঈথামরের দ্বারা করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির আদেশানুসারে, যাজক হারোণের ছেলে ঈথামরের নেতৃত্বে লেবীয়েরা সমাগম তাঁবুতে, বিধিনিয়মের সেই সমাগম তাঁবুতে ব্যবহারযোগ্য সামগ্রীর যে সংখ্যা নথিভুক্ত করলেন তা এইরকম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবাসের, সাক্ষ্যের আবাসের, দ্রব্য সংখ্যার বিবরণ এই। মোশির আজ্ঞানুসারে সেই সমস্ত গণনা করা হইল; লেবীয়দের কার্য্য বলিয়া তাহা হারোণ যাজকের পুত্র ঈথামরের দ্বারা করা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবাসের, সাক্ষ্যের আবাসের, দ্রব্যসংখ্যার বিবরণ এই। মোশির আজ্ঞা অনুসারে সেই সমস্ত গণনা করা হইল; লেবীয়দের কার্য বলিয়া তাহা হারোণ যাজকের পুত্র ঈথামরের দ্বারা করা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবাস-তাম্বু, অর্থাৎ সাক্ষ্য-তাম্বুটা তৈরী করতে যে সব জিনিস লেগেছিল মোশির আদেশে প্রথম থেকেই পুরোহিত হারোণের ছেলে ঈথামরের পরিচালনায় লেবীয়েরা তার হিসাব রেখেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবাস-তাম্বু, অর্থাৎ সাক্ষ্য-তাম্বুটা তৈরী করতে যে সব জিনিস লেগেছিল মূসার হুকুমে প্রথম থেকেই ইমাম হারুনের ছেলে ঈথামরের পরিচালনায় লেবীয়রা তার হিসাব রেখেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দশ অনুশাসন সংবলিত পাষাণ ফলক যেখানে রাখা হয়েছিল, সেই শিবিরের নির্মাণকার্যে ব্যবহৃত ধাতু দ্রব্যাদির পরিমাণ এই: মোশির নির্দেশে পুরোহিত হারোণের পুত্র ইথামরের তত্ত্বাবধানে লেবীয়েরা এই দ্রব্যসামগ্রীর পরিমাপ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি লেবীয়দের আদেশ দিল পবিত্র তাঁবু বা সাক্ষ্যের তাঁবু তৈরীর কাজে যা কিছু ব্যবহার করা হয়েছে তা একটি তালিকায় লিখে রাখতে| এই তালিকার দায়িত্ব দেওয়া হল যাজক হারোণের পুত্র ঈথামরকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমাগম তাঁবুর, সাক্ষ্যের সমাগম তাঁবুর, দ্রব্য-সংখ্যার বিবরণ এই। মোশির আদেশ অনুসারে সেই সমস্ত করা হল। এটা লেবীয়দের কাজ হিসাবে হারোণ যাজকের ছেলে ঈথামরের নির্দেশ অনুযায়ী করা হল।