Exodus 38:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াব তাঁর সহকারী ছিলেন; তিনি খোদাই-কর্মে দক্ষ ও নিপুন কারিগর এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার শিল্পী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সাথে ছিলেন দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াব—যিনি এক ক্ষোদক ও নকশাকার, এবং নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতোর ও মিহি মসিনার কাজ জানা এক সূচিশিল্পী ছিলেন)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াব তাঁহার সহকারী ছিলেন; তিনি খোদক ও শিল্পকুশল, এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের শিল্পকার ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াব তাঁহার সহকারী ছিলেন; তিনি খোদক ও শিল্পকুশল, এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের শিল্পকার ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৎসলেলকে সাহায্য করেছিলেন দান-গোষ্ঠীর অহীষামকের ছেলে অহলীয়াব। তিনি ছিলেন হাতের কাজ ও নমুনা তৈরীর কাজে ওস্তাদ। এছাড়া তিনি নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা দিয়ে নক্শা তুলবার কাজেও ওস্তাদ ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৎসলেলকে সাহায্য করেছিলেন দান-গোষ্ঠীর অহীষামকের ছেলে অহলীয়াব। তিনি ছিলেন হাতের কাজ ও নমুনা তৈরীর কাজে ওস্তাদ। এছাড়া তিনি নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা দিয়ে নক্শা তুলবার কাজেও ওস্তাদ ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দান গোষ্ঠীর অহিষামকের পুত্র অহলিয়াব ছিলেন তাঁর সহকারী। ইনি খোদাইয়ের কাজ, সূচীশিল্পের কাজ, নীল, বেগুনী, লাল ও সূক্ষ্ম রেশমী কাপড় বোনার কাজে পারদর্শী ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দান বংশীয় অহীষামকের পুত্র অহলীয়াব তাকে এই কাজে সাহায্য করল| সে একজন দক্ষ কারিগর ও কারুশিল্পী| সে মিহি শনের কাপড়, নীল, বেগুনী ও লাল সুতো বোনায পারদর্শী ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দান বংশের অহীষামকের ছেলে অহলীয়াব তাঁর সহকারী ছিলেন; তিনি দক্ষ ও শিল্পকুশলী এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোর শিল্পকার ছিলেন।