Exodus 38:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পবিত্র শরীয়ত-তাঁবু নির্মাণের সমস্ত কাজে এসব সোনা ব্যবহৃত হল, উপহারের সমস্ত সোনা পবিত্র স্থানের শেকল অনুসারে ঊনত্রিশ তালন্ত সাত শত ত্রিশ শেকল ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্রস্থানের শেকল অনুসারে, পবিত্রস্থানের সব কাজে ব্যবহৃত দোলনীয়-নৈবেদ্য থেকে সংগৃহীত সোনার মোট পরিমাণ দাঁড়িয়েছিল 29 তালন্ত ও 730 শেকল ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পবিত্র আবাস নির্ম্মাণের সমস্ত কর্ম্মে এই সকল স্বর্ণ লাগিল, উপহারের সমস্ত স্বর্ণ পবিত্র স্থানের শেকল অনুসারে ঊনত্রিশ তালন্ত সাত শত ত্রিশ শেকল ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পবিত্র আবাস নির্মাণের সমস্ত কর্মে এই সকল স্বর্ণ লাগিল, উপহারের সমস্ত স্বর্ণ পবিত্র স্থানের শেকল অনুসারে ঊনত্রিশ তালন্ত সাত শত ত্রিশ শেকল ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দোলন-উৎসর্গের মোট আটশো সাতাত্তর কেজি তিনশো গ্রাম সোনা এই পবিত্র তাম্বু-ঘরের কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। এই মাপ ছিল ধর্মীয় মাপ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দোলন-কোরবানীর মোট আটশো সাতাত্তর কেজি তিনশো গ্রাম সোনা এই পবিত্র তাম্বু-ঘরের কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। এই মাপ ছিল ধর্মীয় মাপ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পবিত্র শিবির নির্মাণের কাজে উপহার স্বরূপ যে সোনা প্রদত্ত হয়েছিল তা-ই শুধু ব্যবহার করা হয়েছিল। তার পরিমাণ ছিল পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে ঊনত্রিশ তালন্ত সাতশো ত্রিশ শেকেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পবিত্র স্থান নির্মাণের জন্য 2 টনেরও বেশী সোনা দেওয়া হয়েছিল| এটা ছিল সরকারি হিসাব অনুযায়ীওজন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পবিত্র সমাগম তাঁবু তৈরীর সমস্ত কাজে এইসব সোনা লাগল, উপহারের সমস্ত সোনা পবিত্র স্থানের শেকল অনুসারে ঊনত্রিশ তাল ন্ত সাতশো ত্রিশ শেকল ছিল।