Exodus 38:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মণ্ডলীর গণনা-করা লোকদের রূপা পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত তালন্ত এক হাজার সাত শত পঁচাত্তর শেকল ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্রস্থানের শেকল অনুসারে, সমাজভুক্ত যাদের সংখ্যা জনগণনায় স্থান পেয়েছিল, তাদের কাছ থেকে সংগৃহীত রুপোর পরিমাণ দাঁড়িয়েছিল 100 তালন্ত ও 1,775 শেকল —
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মণ্ডলীর গণিত লোকদের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত তালন্ত এক সহস্র সাত শত পঁচাত্তর শেকল ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মণ্ডলীর গণিত লোকদের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে একশত তালন্ত এক সহস্র সাত শত পঁচাত্তর শেকল ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকগণনার সময় যে সব ইস্রায়েলীয়দের গোণা হয়েছিল তাদের কাছ থেকে ধর্মীয় মাপ অনুসারে তিন হাজার সতেরো কেজি সাড়ে সাতশো গ্রাম রূপা পাওয়া গিয়েছিল। সব সুদ্ধ ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশজন লোক গণনা করা হয়েছিল। তাদের প্রত্যেকের বয়স ছিল বিশ বছর কিম্বা তারও বেশী। তারা মাথাপিছু ধর্মীয় মাপ অনুসারে পাঁচ গ্রাম করে রূপা দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আদমশুমারীর সময় যে সব বনি-ইসরাইলদের গোণা হয়েছিল তাদের কাছ থেকে ধর্মীয় মাপ অনুসারে তিন হাজার সতেরো কেজি সাড়ে সাতশো গ্রাম রূপা পাওয়া গিয়েছিল। সবসুদ্ধ ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশজন লোক গণনা করা হয়েছিল। তাদের প্রত্যেকের বয়স ছিল বিশ বছর কিংবা তারও বেশী। তারা মাথাপিছু ধর্মীয় মাপ অনুসারে পাঁচ গ্রাম করে রূপা দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলী সমাজের আদমসুমারীর সময় যে রূপো সংগৃহীত হয়েছিল পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে তার পরিমাণ ছিল একশো তালন্ত এক হাজার সাতশো পঁচাত্তর শেকেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতজন লোককে গোনা হয়েছিল তারা সবাই আমলাতান্ত্রিক পরিমাণ অনুসারে 3.75 টন রূপো দিয়েছিল| কুড়ি বছর বা তার বেশী বয়সের লোকদের গোনা হয়েছিল| মোট 603,550 জন পুরুষ ছিল এবং প্রত্যেককে আমলাতান্ত্রিক পরিমাপ অনুসারে 1.5 আউন্স রূপো কর হিসেবে দিতে হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মণ্ডলীর লোকদের রূপা পবিত্র জায়গার শেকল পরিমাপের অনুযায়ী একশো তালন্ত এবং এক হাজার সাতশো পঁচাত্ত র শেকল ছিল।