Exodus 38:26 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গণনা-করা প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যারা বিশ বছর বয়স্ক কিংবা তারচেয়ে বেশি বয়স্ক ছিল, সেই ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচ শত লোকের মধ্যে প্রত্যেক জনের জন্য একেক বেকা, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে অর্ধেক শেকল করে দিতে হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কুড়ি বছর ও ততোধিক বয়স্ক মোট 6,03,550 জন লোক, যারা গণিত হওয়ার জন্য পার হয়ে এসেছিল, তাদের মধ্যে প্রত্যেকের জন্য পবিত্রস্থানের শেকল অনুসারে এক বেকা, অর্থাৎ, আধ শেকল করে নেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গণিত প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যাহারা বিংশতি বৎসর বয়স্ক কিম্বা তদপেক্ষা অধিক বয়স্ক ছিল, সেই ছয় লক্ষ তিন সহস্র সাড়ে পাঁচ শত লোকের মধ্যে প্রত্যেক জনের জন্য এক এক বেকা, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে অর্দ্ধ অর্দ্ধ শেকল দিতে হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গণিত প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যাহারা বিংশতি বৎসর বয়স্ক কিম্বা তদপেক্ষা অধিক বয়স্ক ছিল, সেই ছয় লক্ষ তিন সহস্র সাড়ে পাঁচ শত লোকের মধ্যে প্রত্যেক জনের জন্য এক এক বেকা, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে অর্ধ-অর্ধ শেকল দিতে হইয়াছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদমসুমারীতে তালিকাভুক্ত অর্থাৎ যাদের বয়স কুড়ি এবং তার বেশী ছিল, সেই ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ জন লোকের প্রত্যেকের জন্য এক বেকা হিসাবে রূপো দিতে হয়েছিল। পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে এই পরিমাণ ছিল অর্ধ শেকেলের সমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা 3.75 টন রূপো ব্যবহার করে প্রভুর পবিত্র স্থান এবং পর্দার জন্য 100টি ভিত্তি তৈরী করেছিল| তারা পবিত্র স্থানের ভিত্তির জন্য এবং পর্দার পায়ার জন্য 3.75 টন রূপো ব্যবহার করেছিল| মোট 100টি ভিত্তি করা হয়েছিল| তারা প্রতিটি ভিত্তির জন্য 75 পাউণ্ড রূপো ব্যবহার করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যারা কুড়ি বছর বয়সী কিংবা তার থেকে বেশি বয়সী ছিল, সেই ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো লোকের মধ্যে প্রত্যেক জনের জন্য এক এক বেকা, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে অর্ধেক শেকল দিতে হয়েছিল।