Exodus 38:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই একশত তালন্ত রূপা দিয়ে পবিত্র স্থানের চুঙ্গি ও পর্দার চুঙ্গি তৈরি করা হয়েছিল; এক শত চুঙ্িগর জন্য একশত তালন্ত, একেক চুঙ্িগর জন্য একেক তালন্ত ব্যয় হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
100 তালন্ত রুপো পবিত্রস্থানের ও পর্দার জন্য ভিত ঢালাইয়ের উদ্দেশে 100-টি ভিতের জন্য 100 তালন্ত, প্রত্যেকটি ভিতের জন্য এক এক তালন্ত রুপো ব্যবহৃত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই এক শত তালন্ত রৌপ্যে পবিত্র স্থানের চুঙ্গি ও তিরস্করিণীর চুঙ্গি ঢালা গিয়াছিল; এক শত চুঙ্গির কারণ এক শত তালন্ত, এক এক চুঙ্গির কারণ এক এক তালন্ত ব্যয় হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই একশত তালন্ত রৌপ্যে পবিত্র স্থানের চুঙ্গি ও তিরস্করিণীর চুঙ্গি ঢালা গিয়াছিল; একশত চুঙ্গির কারণ একশত তালন্ত, এক এক চুঙ্গির কারণ এক এক তালন্ত ব্যয় হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মধ্যে তিন হাজার কেজি রূপা দিয়ে আবাস-তাম্বু ও পর্দার জন্য পা-দানি তৈরী করা হয়েছিল। এক একটা পা-দানির জন্য ত্রিশ কেজি করে রূপা দিয়ে মোট একশোটা পা-দানি তৈরী করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মধ্যে তিন হাজার কেজি রূপা দিয়ে আবাস-তাম্বু ও পর্দার জন্য পা-দানি তৈরী করা হয়েছিল। এক একটা পা-দানির জন্য ত্রিশ কেজি করে রূপা দিয়ে মোট একশোটা পা-দানি তৈরী করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবির ও পর্দার জন্য প্রয়োজনীয় খাপগুলি তৈরীর জন্য একশো তালন্ত রূপো ঢালাই করা হয়েছিল। একশোটি খাপের জন্য একশো তালন্ত, অর্থাৎ এক একটি খাপের জন্য এক এক তালন্ত রূপো ব্যবহার করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাকি 50 পাউণ্ড রূপো দিয়ে আংটা পর্দার বন্ধনী তৈরী করেছিল এবং খুঁটির মাথা মুড়ে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই একশো তালন্ত রূপার পবিত্র স্থানের ভিত্তি ও পর্দার ভিত্তি ছাঁচে করা হয়েছিল; একশোটি ভিত্তি, প্রত্যেক ভিত্তির জন্য এক তালন্ত করে ব্যয় হয়েছিল।