Exodus 38:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ এক হাজার সাত শত পঁচাত্তর শেকলে তিনি স্তম্ভগুলোর জন্য আঁকড়া তৈরি করেছিলেন ও তাদের মাথলা মণ্ডিত ও শলাকায় সংযুক্ত করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খুঁটির আঁকড়া তৈরি করার, খুঁটির চূড়া মুড়ে দেওয়ার, ও সেগুলির বেড়ী তৈরি করার জন্য তাঁরা 1,775 শেকল ব্যবহার করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ এক সহস্র সাত শত পঁচাত্তর শেকলে তিনি স্তম্ভ সকলের জন্য আঁকড়া নির্ম্মাণ করিয়াছিলেন, ও তাহাদের মাথলা মণ্ডিত ও শলাকায় সংযুক্ত করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ এক সহস্র সাত শত পঁচাত্তর শেকলে তিনি স্তম্ভ সকলের জন্য আঁকড়া নির্মাণ করিয়াছিলেন, ও তাহাদের মাথলা মণ্ডিত ও শলাকায় সংযুক্ত করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর বাকী সতেরো কেজি সাড়ে সাতশো গ্রাম রূপা খুঁটির হুক, খুঁটির মাথা মুড়ানো এবং খুঁটির বাঁধন-পাতের জন্য ব্যবহার করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর বাকী সতেরো কেজি সাড়ে সাতশো গ্রাম রূপা খুঁটির হুক, খুঁটির মাথা মুড়ানো এবং খুঁটির বাঁধন-পাতের জন্য ব্যবহার করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক হাজার সাতশো পঁচাত্তর শেকেল রূপো দিয়ে তিনি খুঁটিগুলির আঙটা ও বালা তৈরী করেছিলেন এবং সব খুঁটির মাথা রূপো দিয়ে মুড়ে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুকে 26.5 টনেরও বেশী পিতল নৈবেদ্য দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ এক হাজার সাতশো পঁচাত্তর শেকলে তিনি সমস্ত স্তম্ভের জন্য হূক তৈরী করেছেন ও তাদের ওপরের অংশ মুড়েছেন ও তাদের জন্য দন্ড তৈরী করেছেন।