Exodus 38:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি কোরবানগাহ্র সমস্ত পাত্র, অর্থাৎ হাঁড়ি, হাতা, বাটি, ত্রিশূল ও অংগারধানী, এসব পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরি করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটির সব পাত্র তাঁরা ব্রোঞ্জ দিয়ে তৈরি করলেন: হাঁড়ি, বেলচা, জল ছিটানোর গামলা, মাংস তোলার কাঁটাচামচ ও আগুনে সেঁকার চাটু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি বেদির সমস্ত পাত্র, অর্থাৎ হাঁড়ী, হাতা, বাটি, ত্রিশূল ও অঙ্গারধানী, এই সকল পাত্র পিত্তল দিয়া গড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি বেদির সমস্ত পাত্র, অর্থাৎ হাঁড়ি, হাতা, বাটি, ত্রিশূল ও অঙ্গারধানী, এই সকল পাত্র পিত্তল দিয়া গড়িলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ব্রোঞ্জ দিয়ে গোটা বেদীটা মুড়ে দেওয়া হল। বেদীর ছাই ফেলবার পাত্র, হাতা, উৎসর্গের রক্ত রাখবার বাটি, মাংস তুলবার কাঁটা এবং আগুন রাখবার পাত্র- সবই ব্রোঞ্জ দিয়ে তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ব্রোঞ্জ দিয়ে গোটা কোরবানগাহ্টা মুড়ে দেওয়া হল। কোরবানগাহের ছাই ফেলবার পাত্র, হাতা, কোরবানীর রক্ত রাখবার পেয়ালা, গোশ্ত তুলবার কাঁটা এবং আগুন রাখবার পাত্র- সবই ব্রোঞ্জ দিয়ে তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি বেদীর সমস্ত পাত্র অর্থাৎ হাঁড়ি, হাতা, গামলা, ত্রিশূল এবং অঙ্গার পাত্র ইত্যাদি সব কিছুই পিতল দিয়ে তৈরী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বেদীতে ব্যবহারের সব সরঞ্জাম পিতল দিয়ে তৈরী করল| সে পাত্র, বেলচা, বাটি, কাঁটা চামচ, চাটু ইত্যাদি তৈরী করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বেদির সমস্ত পাত্র, অর্থাৎ হাঁড়ী, হাতা, বাটি, তিনটি কাঁটাযুক্ত দন্ড ও আগুন রাখা পাত্র, এই সমস্ত পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরী করলেন।