Exodus 38:31 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং প্রাঙ্গণের চারদিকের চুঙ্গি ও প্রাঙ্গণের দরজার চুঙ্গি ও শরীয়ত-তাঁবুর সমস্ত গোঁজ ও প্রাঙ্গণের চারদিকের গোঁজ তৈরি করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পার্শ্ববর্তী প্রাঙ্গণের ও সেটির প্রবেশদ্বারের ভিতগুলি এবং সমাগম তাঁবুর ও পার্শ্ববর্তী প্রাঙ্গণের জন্য তাঁবু-খুটা তৈরি করার কাজে ব্যবহার করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং প্রাঙ্গণের চারিদিকের চুঙ্গি ও প্রাঙ্গণের দ্বারের চুঙ্গি ও আবাসের সকল গোঁজ ও প্রাঙ্গণের চারিদিকের গোঁজ নির্ম্মাণ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং প্রাঙ্গণের চারিদিকের চুঙ্গি ও প্রাঙ্গণের দ্বারের চুঙ্গি ও আবাসের সকল গোঁজ ও প্রাঙ্গণের চারিদিকের গোঁজ নির্মাণ করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চারদিকের উঠানের ও সেখানকার দরজার জন্য পা-দানি এবং আবাস-তাম্বু ও চারদিকের উঠানের সমস্ত গোঁজ তৈরী করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চারদিকের উঠানের ও সেখানকার দরজার জন্য পা-দানি এবং আবাস-তাম্বু ও চারদিকের উঠানের সমস্ত গোঁজ তৈরী করেছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং উঠানের চারদিকের তলদেশ ও উঠানের প্রবেশপথের তলদেশ ও সমাগম তাঁবুর সমস্ত খুঁটি ও উঠানের চারদিকের খুঁটি তৈরী করেছিলেন।