Exodus 38:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোরবানগাহ্র জন্য বেড়ের নিচে তলা থেকে মধ্য পর্যন্ত জালির মত কাজ করা ব্রোঞ্জের ঝাঁঝরি প্রস্তুত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেদির জন্য তাঁরা একটি জাফরি, ব্রোঞ্জের পরস্পরছেদী একটি জাল তৈরি করলেন, যা বেদির মাঝামাঝিতে, সেটির তাকের নিচে বসানো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বেদির জন্য বেড়ের নীচে অধঃ অবধি মধ্য পর্য্যন্ত জালবৎ কাজ করা পিত্তলের ঝাঁঝরী প্রস্তুত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বেদির জন্য বেড়ের নিচে অধঃ অবধি মধ্য পর্যন্ত জালবৎ কাজ করা পিত্তলের ঝাঁঝরি প্রস্তুত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীর জন্য ব্রোঞ্জ দিয়ে একটা ঝাঁঝরি, অর্থাৎ একটা জালতি তৈরী করা হল। বেদীর চারপাশ থেকে বের হয়ে আসা তাকের নীচে এই ঝাঁঝরিটা রাখা হল। তাতে সেটা বেদীর নীচ থেকে উপরের দিকে মাঝামাঝি জায়গায় রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহের জন্য ব্রোঞ্জ দিয়ে একটা ঝাঁঝরি, অর্থাৎ একটা জালতি তৈরী করা হল। কোরবানগাহের চারপাশ থেকে বের হয়ে আসা তাকের নীচে এই ঝাঁঝরিটা রাখা হল। তাতে সেটা কোরবানগাহের নীচ থেকে উপরের দিকে মাঝামাঝি জায়গায় রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীর বেড়ের নীচে তলা থেকে মাঝখান পর্যন্ত তিনি পিতলের ঝাঁঝরি তৈরী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে পিতল দিয়ে জালের মতো একটি ঝাঁঝরি তৈরী করল| বেদীর বেড়ের নীচে থেকে মাঝখান পর্যন্ত এই ঝাঁঝরি বসানো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বেদির জন্য বেড়ের নীচের অর্ধেক অংশ থেকে জালের কাজ করা ব্রোঞ্জের ঝাঁঝরী তৈরী করলেন।