Exodus 38:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বহন-দণ্ডের ঘর করে দিতে সেই ব্রোঞ্জের ঝাঁঝরির চার কোণে চারটি কড়া ঢাললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্রোঞ্জের জাফরির চার কোণের খুঁটিগুলি ধরে রাখার জন্য তাঁরা ব্রোঞ্জের আংটা ঢালাই করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বহন-দণ্ডের ঘর করিয়া দিতে সেই পিত্তলময় ঝাঁঝরীর চারি কোণে চারি কডা ঢালিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বহন-দণ্ডের ঘর করিয়া দিতে সেই পিত্তলময় ঝাঁঝরির চারি কোণে চারি কড়া ঢালিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ডাণ্ডা ঢুকাবার জন্য ব্রোঞ্জের সেই ঝাঁঝরির চার কোণায় ব্রোঞ্জেরই চারটা কড়া তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ডাণ্ডা ঢুকাবার জন্য ব্রোঞ্জের সেই ঝাঁঝরির চার কোণায় ব্রোঞ্জেরই চারটা কড়া তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড ঢোকানোর জন্য তিনি পিতলের সেই ঝাঁঝরির চার কোণে চারটি আঙটা ঢালাই করে তৈরী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে বেদীটি বয়ে নিয়ে যাওয়ার খুঁটি লাগাবার জন্য ঝাঁঝরির চারকোণায় চারটি আংটা লাগাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেই ব্রোঞ্জের ঝাঁঝরীর চার কোণের জন্য বহন-দণ্ডের ধারক হিসাবে চারটি বালা ছাঁচে গড়লেন।