Exodus 38:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোরবানগাহ্‌ বহন করার জন্য তার পাশের কড়াতে ঐ বহন-দণ্ড পরালেন; তিনি ফাঁপা রেখে তা দিয়ে কোরবানগাহ্‌ তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খুঁটিগুলি তাঁরা আংটায় ঢুকিয়ে দিলেন, যেন বেদি বহনের জন্য সেগুলি বেদির পাশেই থাকে। তাঁরা সেগুলি তক্তা দিয়ে, ফাঁপা করে তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বেদি বহনার্থে তাহার পার্শ্বস্থ কড়াতে ঐ বহন-দণ্ড পরাইলেন; তিনি ফাঁপা রাখিয়া তাহা দিয়া বেদি নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বেদি বহনার্থে তাহার পার্শ্বস্থ কড়াতে ঐ বহন-দণ্ড পরাইলেন; তিনি ফাঁপা রাখিয়া তাহা দিয়া বেদি নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ডাণ্ডাগুলো কড়ার মধ্য দিয়ে ঢুকিয়ে দেওয়া হল যাতে বেদীটা বয়ে নেবার সময় ডাণ্ডাগুলো বেদীর দু’পাশে থাকে। বেদীটা তক্তা দিয়ে তৈরী করা হল এবং তার ভিতরটা ফাঁকা রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ডাণ্ডাগুলো কড়ার মধ্য দিয়ে ঢুকিয়ে দেওয়া হল যাতে কোরবানগাহ্‌টা বয়ে নেবার সময় ডাণ্ডাগুলো কোরবানগাহের দু’পাশে থাকে। কোরবানগাহ্‌টা তক্তা দিয়ে তৈরী করা হল এবং তার ভিতরটা ফাঁকা রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীটি বয়ে নিয়ে যাওয়ার জন্য ঐ দণ্ডগুলি তিনি বেদীর গায়ে আঙটার মধ্যে ঢুকিয়ে দিলেন। বেদীর ভিতরটা ফাঁকা ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেদীটি বয়ে নিয়ে যাওয়ার জন্য খুঁটিগুলো আংটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হল| বেদীর ধারগুলো তৈরী করা হল তক্তা দিয়ে| এটা ছিল একটা খালি সিন্দুকের মতো ফাঁপা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বেদি বয়ে নিয়ে যাবার জন্য তার পাশের বালাগুলিতে ঐ বহন-দণ্ড পরালেন। তিনি তক্তা ছাড়াই বেদিটি ফাঁপা ভাবে তৈরী করলেন।