Exodus 38:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি প্রাঙ্গণ প্রস্তুত করলেন; দক্ষিণ দিকে প্রাঙ্গণের দক্ষিণ পাশে পাকানো সাদা মসীনা সুতা দিয়ে এক শত হাত পরিমিত পর্দা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তাঁরা প্রাঙ্গণটি তৈরি করলেন। দক্ষিণ দিকটি ছিল 45 মিটার লম্বা এবং সেখানে মিহি পাকান মসিনা দিয়ে তৈরি পর্দা,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি প্রাঙ্গণ প্রস্তুত করিলেন; দক্ষিণদিকে প্রাঙ্গণের দক্ষিণ পার্শ্বে পাকান সাদা মসীনা সূত্রে এক শত হস্ত পরিমিত যবনিকা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি প্রাঙ্গণ প্রস্তুত করিলেন; দক্ষিণদিকে প্রাঙ্গণের দক্ষিণ পার্শ্বে পাকান সাদা মসীনা সূত্রে একশত হস্ত পরিমিত যবনিকা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে বৎসলেল আবাস-তাম্বুর চারদিকের উঠানের ব্যবস্থা করলেন। উঠানের দক্ষিণ দিকের একশো হাত জায়গার জন্য পাকানো মসীনা সুতা দিয়ে কতগুলো পর্দা তৈরী করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে বৎসলেল আবাস-তাম্বুর চারদিকের উঠানের ব্যবস্থা করলেন। উঠানের দক্ষিণ দিকের একশো হাত জায়গার জন্য পাকানো মসীনা সুতা দিয়ে কতগুলো পর্দা তৈরী করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি সম্মিলন শিবিরের প্রাঙ্গণ রচনা করলেন। প্রাঙ্গণের দক্ষিণ দিকে সূক্ষ্ম রেশমী সুতোয় বোনা একশো হাত লম্বা একটি পর্দা টাঙ্গানে হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে প্রাঙ্গণের চারিদিকে পর্দার একটি দেওয়াল তৈরী করল| দক্ষিণ দিকে সে 100 হাত লম্বা পর্দার একটি দেওয়াল তৈরী করল| এই পর্দাগুলো ছিল মিহি শনের কাপড় দিয়ে তৈরী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ওঠান প্রস্তুত করলেন। উঠানের দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সুতোর একশো হাত পরিমাপের পর্দা ছিল।