Exodus 39:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শিল্পীরা নীল, বেগুনে ও লাল সুতা দ্বারা পবিত্র স্থানে পরিচর্যা করার জন্য সূক্ষ্ম কাজ-করা পোশাক প্রস্তুত করলেন, বিশেষ করে হারুনের জন্য পবিত্র পোশাক প্রস্তুত করলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্রস্থানে পরিচর্যা করার জন্য তারা নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো দিয়ে হাতে বোনা পোশাক তৈরি করলেন। এছাড়াও, সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশানুসারে তাঁরা হারোণের জন্য পবিত্র পোশাক তৈরি করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শিল্পীরা নীল, বেগুনে ও লাল সূত্র দ্বারা পবিত্র স্থানে পরিচর্য্যা করণার্থ সূক্ষ্মশিল্পিত বস্ত্র প্রস্তুত করিলেন, বিশেষতঃ হারোণের জন্য পবিত্র বস্ত্র প্রস্তুত করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শিল্পীরা নীল, বেগুনে ও লাল সূত্র দ্বারা পবিত্র স্থানে পরিচর্যা করণার্থ সুক্ষ্মশিল্পিত বস্ত্র প্রস্তুত করিলেন, বিশেষতঃ হারোণের জন্য পবিত্র বস্ত্র প্রস্তুত করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র তাম্বু-ঘরে সেবা-কাজের সময় পরবার জন্য তারা নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা দিয়ে পোশাক বুনল। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেই অনুসারেই তারা হারোণের জন্য পুরোহিতের কাজের পবিত্র পোশাক তৈরী করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র তাম্বু-ঘরে এবাদত-কাজের সময় পরবার জন্য তারা নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা দিয়ে পোশাক বুনল। মাবুদ মূসাকে যেমন হুকুম দিয়েছিলেন সেই অনুসারেই তারা হারুনের জন্য ইমামের কাজের পবিত্র পোশাক তৈরী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীল, বেগুনী ও লাল রং-এর মিহি সুতো দিয়ে তাঁরা প্রভু পরমেশ্বরের পীঠস্থানের যাজকদের এবং হারোণের জন্য পবিত্র পোষাক তৈরী করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী এগুলি করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা যখন প্রভুর পবিত্র স্থানে সেবা করবে তখন তারা যে বিশেষ পোশাক পরবে, সেটা কারিগররা নীল, বেগুনী ও লাল সুতো দিয়ে তৈরী করল| তারা মোশিকে দেওয়া প্রভুর আদেশ অনুযায়ী হারোণের জন্য বিশেষ পোশাক তৈরী করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা শেষ পর্যন্ত নীল, বেগুনে ও লাল সুতো দিয়ে পবিত্র জায়গায় পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম শিল্পের কাজে পোশাক তৈরী করলেন। আর যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা হারোণের জন্য পবিত্র পোশাক তৈরী করলেন।