Exodus 39:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং চতুর্থ পঙ্‌ক্তিতে বৈদূর্য, গোমেদ ও সূর্যকান্ত ছিল; সোনার জালির মধ্যে এসব মণি খচিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চতুর্থ সারিতে ছিল পোখরাজ, স্ফটিকমণি ও সূর্যকান্তমণি । সেগুলি সোনার তারের সূক্ষ্ম কারুকার্য করা নকশার উপরে বসানো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং চতুর্থ পঙ্‌ক্তিতে বৈদূর্য্য, গোমেদক ও সূর্য্যকান্ত ছিল; স্বর্ণস্থালী এই সকল মণিতে খচিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং চতুর্থ পঙ্‌ক্তিতে বৈদূর্য, গোমেদক ও সূর্যকান্ত ছিল; স্বর্ণস্থালী এই সকল মণিতে খচিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর চতুর্থ সারিতে পোখরাজ, বৈদূর্যমণি ও সূর্যকান্তমণি। পাথরগুলো সোনার জালির উপর বসানো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর চতুর্থ সারিতে পোখরাজ, বৈদূর্যমণি ও সূর্যকান্তমণি। পাথরগুলো সোনার জালির উপর বসানো হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং চতুর্থ সারিতে বৈদূর্য গোমেদ ও সূর্যকান্ত মণি বসানো হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চতুর্থ সারিতে ছিল বৈদুর্য্য, গোমেদ ও সূর্যকান্তমণি| এইসব মণি সোনার ওপর বসানো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চতুর্থ সারিতে বৈদূর্য্য, গোমেদক ও সূর্য্যকান্ত মণি ছিল; এই মণিগুলি সোনা দিয়ে বাঁধানো হলো।