Exodus 39:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব মণি ইসরাইলের পুত্রদের নাম অনুসারে হল, তাঁদের নাম অনুসারে বারোটি হল; সীলমোহর খোদাই করার মত করে খোদিত প্রত্যেক মণিতে বারো বংশের জন্য একেক পুত্রের নাম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের ছেলেদের প্রত্যেকের নামে একটি করে, মোট বারোটি মণিরত্ন নেওয়া হল, এবং প্রত্যেকটি মণি বারোটি গোষ্ঠীর মধ্যে এক এক গোষ্ঠীর নামে সিলমোহরের মতো খোদাই করে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল মণি ইস্রায়েলের পুত্রদের নামানুসারে হইল, তাঁহাদের নামানুসারে দ্বাদশটী হইল; মুদ্রার ন্যায় ক্ষোদিত প্রত্যেক মণিতে দ্বাদশ বংশের জন্য এক এক পুত্রের নাম হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল মণি ইস্রয়েলের পুত্রদের নামানুসারে হইল, তাঁহাদের নামানুসারে দ্বাদশটি হইল; মুদ্রার ন্যায় ক্ষোদিত প্রত্যেক মণিতে দ্বাদশ বংশের জন্য এক এক পুত্রের নাম হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের বারোজন ছেলের জন্য মোট বারোটা পাথর বসানো হল। তার প্রত্যেকটির মধ্যে বারোটা গোষ্ঠীর একটি করে নাম খোদাই করা হয়েছিল, যেমন করে সীলমোহর খোদাই করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের বারোজন ছেলের জন্য মোট বারোটা পাথর বসানো হল। তার প্রত্যেকটির মধ্যে বারোটা গোষ্ঠীর একটি করে নাম খোদাই করা হয়েছিল, যেমন করে সীলমোহর খোদাই করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের বারোজন পুত্রের জন্য এই বারোটি মণি বসানো হল। প্রত্যেকটি মণির উপরে দ্বাদশ গোষ্ঠীর প্রতীক স্বরূপ তাঁদের এক একজনের নাম উৎকীর্ণ করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বক্ষাবরণটির ওপর মোট বারোটি মণি ছিল| ইস্রায়েলের প্রত্যেক পুত্রের জন্য ছিল একটি করে মণি| প্রত্যেক অলঙ্কারের ওপর শীলমোহরের মতো ইস্রায়েলের বারোটি পরিবারগোষ্টীর একটি করে নাম খোদাই করা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সকল মণি ইস্রায়েলের বারোজন ছেলের নাম অনুযায়ী হলো, প্রতিটি তাদের নামানুসারেই হল; মুদ্রার মত খোদাই করা প্রত্যেক মণিতে বারোটি বংশের জন্য এক একটি ছেলের নাম হল।