Exodus 39:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোনার দু’টি জালি ও সোনার দু’টি কড়া তৈরি করে বুকপাটার দুই প্রান্তে সেই দু’টি কড়া আট্‌কে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা সোনার তারের সূক্ষ্ম কারুকার্য করা দুটি নকশা ও সোনার দুটি আংটা তৈরি করলেন, এবং সেই আংটা দুটি বুকপাটার দুই কোণে বেঁধে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্বর্ণের দুই স্থালী ও স্বর্ণের দুই কড়া নির্ম্মাণ করিয়া বুকপাটার দুই প্রান্তে সেই দুই কড়া বদ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্বর্ণের দুই স্থালী ও স্বর্ণের দুই কড়া নির্মাণ করিয়া বুকপাটার দুই প্রান্তে সেই দুই কড়া বদ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দু’টা সোনার জালি ও দু’টা সোনার কড়া তৈরী করল এবং কড়া দু’টা বুক-ঢাকনের উপরের দুই কোণায় লাগিয়ে দিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দু’টা সোনার জালি ও দু’টা সোনার কড়া তৈরী করল এবং কড়া দু’টা বুক-ঢাকনের উপরের দুই কোণায় লাগিয়ে দিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা সোনার দুটি খাপ এবং দুটি আঙটা তৈরী করে বক্ষসংলগ্ন থলিটির দুধারে আঙটা দুটি লাগিয়ে দিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারিগররা দুটি সোনার আংটা বানিয়ে বক্ষাবরণের দুই কোণে আটকে দিল| তার কাঁধের জন্য দুটি সোনার স্থালীও তৈরী করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সোনার দুটি বিনুনি করা শিকল ও সোনার দুটি বালা তৈরী করলেন এবং বুকপাটার দুই ধারে সেই দুটি বালা লাগিয়ে দিলেন।