Exodus 39:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং সোনার দু’টি কড়া গড়ে এফোদের দু’টি স্কন্ধপটির নিচে তার সম্মুখভাগে তার জোড়ের স্থানে এফোদের বুনানি করা পটুকার উপরে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তাঁরা সোনার আরও দুটি আংটা তৈরি করলেন এবং এফোদের কোমরবন্ধের ঠিক উপরে, যেখানে জোড়ের মুখের সেলাই পড়েছিল, তার কাছেই এফোদের সামনের দিকে কাঁধ-পটির তলায় সেগুলি জুড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং স্বর্ণের দুইটি কড়া গড়িয়া এফোদের দুই স্কন্ধপটির নীচে তাহার সম্মুখভাগে তাহার যোড়ের স্থানে এফোদের বুনানি করা পটুকার উপরে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং স্বর্ণের দুইটি কড়া গড়িয়া এফোদের দুই স্কন্ধপটির নিচে তাহার সম্মুখভাগে তাহার যোড়ের স্থানে এফোদের বুনানি করা পটুকার উপরে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া তারা আরও দু’টা সোনার কড়া তৈরী করে এফোদের কাঁধের ফিতার সোজাসুজি নীচের দিকে এফোদের কোমরের পটির ঠিক উপরে যে সেলাই আছে তার কাছে লাগিয়ে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া তারা আরও দু’টা সোনার কড়া তৈরী করে এফোদের কাঁধের ফিতার সোজাসুজি নীচের দিকে এফোদের কোমরের পটির ঠিক উপরে যে সেলাই আছে তার কাছে লাগিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোনার আরও দুটি আঙটা তৈরী করে তাঁরা এফোদের সামনের দিকে কোমরবন্ধের উপরে কাঁধের পটি দুটির নীচে জোড়ের জায়গায় লাগিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আরো দুটি সোনার আংটা বসাল কাঁধের পট্টির নীচে এফোদের সামনে| এই আংটাগুলি ছিল বন্ধনীর কাছে, কোমরবন্ধনীর ওপর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা সোনার দুটি বালা তৈরী করে এফোদের দুটি ঘাড়ের ফিতের নীচে তার সামনের অংশে তার জোড়ের জায়গায় এফোদের বিনুনি করা কোমরবন্ধনীর উপরে রাখলেন।