Exodus 39:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বুকপাটা যেন এফোদের শিল্পীত পটুকার উপরে থাকে, এফোদ থেকে খসে না যায়, এজন্য তাঁরা কড়াতে নীল সুতা দিয়ে এফোদের কড়ার সঙ্গে বুকপাটা বেঁধে রাখলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নীল সুতো দিয়ে তাঁরা এফোদের আংটাগুলির সাথে বুকপাটার আংটাগুলি বেঁধে, সেটি কোমরবন্ধের সাথে জুড়ে দিলেন, যেন বুকপাটাটি নড়ে গিয়ে এফোদ থেকে খুলে না যায়—যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বুকপাটা যেন এফোদের শিল্পিত পটুকার উপরে থাকে, এফোদ হইতে খসিয়া না যায়, এই জন্য তাঁহারা কড়াতে নীল সূত্র দিয়া এফোদের কড়ার সহিত বুকপাটা বদ্ধ করিয়া রাখিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বুকপাটা যেন এফোদের শিল্পিত পটুকার উপরে থাকে, এফোদ হইতে খসিয়া না যায়, এই জন্য তাঁহারা কড়াতে নীল সূত্র দিয়া এফোদের কড়ার সহিত বুকপাটা বদ্ধ করিয়া রাখিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বুক-ঢাকনের তলার কড়ার সংগে কোমরের পটির কড়াটা নীল দড়ি দিয়ে বেঁধে দেওয়া হল। তাতে বুক-ঢাকনটা এফোদের উপর ঠিক জায়গায় রইল। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বুক-ঢাকনের তলার কড়ার সংগে কোমরের পটির কড়াটা নীল দড়ি দিয়ে বেঁধে দেওয়া হল। তাতে বুক-ঢাকনটা এফোদের উপর ঠিক জায়গায় রইল। মাবুদ মূসাকে যেমন হুকুম দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বক্ষসংলগ্ন থলিটি যাতে এফোদ থেকে খুলে না যায়, কোমরবন্ধের সঙ্গে আঁটা থাকে সে জন্য তাঁরা নীল সুতো দিয়ে এফোদ ও বক্ষসংলগ্ন থলিটির আঙটাগুলি বেঁধে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা একটি নীল ফিতের সাহায্যে বক্ষাবরণীর আংটার সাথে এফোদের আংটা বেঁধে দিল| এইভাবে প্রভুর আদেশ অনুযায়ীবক্ষাবরণটি এফোদের সাথে শক্তভাবে বাঁধা থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বুকপাটা যেন এফোদের কোমরবন্ধনীর উপরে থাকে এবং এফোদ থেকে যেন খুলে না যায় সেই জন্য তাঁরা বালাতে নীল সূতো দিয়ে এফোদের বলার সঙ্গে বুকপাটা বেঁধে রাখলেন; ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন তেমন এইগুলি করা হয়েছিল।