Exodus 39:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই পরিচ্ছদের গলা তার মধ্যস্থানে ছিল; তা বর্মের গলার মত; তা যেন ছিঁড়ে না যায়, এজন্য সেই গলার চারদিকে ধারি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই আলখাল্লার মাঝখানে মাথা ঢোকানোর মতো একটি ফাঁক, ও সেই ফাঁকের চারপাশে একটি বেড়ী রেখে দিলেন, যেন তা ছিঁড়ে না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই পরিচ্ছদের গলা তাহার মধ্যস্থানে ছিল; তাহা বর্ম্মের গলার সদৃশ; তাহা যেন ছিঁড়িয়া না যায়, এই জন্য সেই গলার চারিদিকে ধারি ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই পরিচ্ছদের গলা তাহার মধ্যস্থানে ছিল; তাহা বর্মের গলার সদৃশ; তাহা যেন ছিঁড়িয়া না যায়, এই জন্য সেই গলার চারিদিকে ধারি ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাথা ঢুকাবার জন্য জামার মাঝখানটা খোলা রইল এবং যাতে সেটা ছিঁড়ে না যায় সেইজন্য তার চারদিকে পটির মত করে বুনে নেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাথা ঢুকাবার জন্য কোর্তার মাঝখানটা খোলা রইল এবং যাতে সেটা ছিঁড়ে না যায় সেইজন্য তার চারদিকে পটির মত করে বুনে নেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাত্রাবরণটির মাঝখানে বর্মের গলদেশের মত একটি ছিদ্র ছিল। সেটি যাতে ছিঁড়ে না যায় সেজন্য গলদেশের ছিদ্রের চারিদিকে পটি লাগানো ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আলখাল্লার মাঝখানে একটি ফুটো করল এবং এই ফুটোর চারধার দিয়ে এক টুকরো কাপড় সেলাই করে দিল, ফুটোটি যাতে না ছেঁড়ে তার জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটির মাঝখানে মাথার জন্য খোলা গলা ছিল। সেই খোলা জায়গাটি যাতে ছিঁড়ে না যায় সেই জন্য গলার চারদিকে বিনুনি করা ছিল।