Exodus 39:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা ঐ পরিচ্ছদের আঁচলে নীল, বেগুনে ও লাল পাকানো সুতা দিয়ে ডালিম তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই আলখাল্লার আঁচল ধরে ধরে তাঁরা নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে ডালিম তৈরি করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা ঐ পরিচ্ছদের আঁচলে নীল, বেগুনে ও লাল পাকান সূত্রে দাড়িম নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা ঐ পরিচ্ছদের আঁচলে নীল, বেগুনে ও লাল পাকান সূত্রে দাড়িম নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নীল, বেগুনে ও লাল রংয়ের পাকানো সুতা দিয়ে ডালিম ফল তৈরী করে এই জামাটার নীচের মুড়ির চারপাশে ঝুলিয়ে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নীল, বেগুনে ও লাল রংয়ের পাকানো সুতা দিয়ে ডালিম ফল তৈরী করে এই কোর্তাটার নীচের মুড়ির চারপাশে ঝুলিয়ে দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাত্রাবরণটির প্রান্তদেশে নীল, বেগুনী, লাল ও মিহি সাদা সুতোয় ডালিম তৈরী করে জুড়ে দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা মিহি শনের কাপড় এবং নীল, বেগুনী ও লাল সুতো দিয়ে বেদানা তৈরী করল| এই বেদানাগুলি তারা আলখাল্লার নীচের ধারে ঝুলিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁরা সেই পোশাকের আঁচলে নীল, বেগুনে, ও লাল পাকান সূতোর ডালিম তৈরী করলেন।